রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


নলছিটিতে ওজোপাডিকোর প্রকৌশলী সোহেল রানার খাম্বা বাণিজ্য!
প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নলছিটিতে ওজোপাডিকোর প্রকৌশলী সোহেল রানার খাম্বা বাণিজ্য!

স্টাফ রিপোর্টার: নলছিটিতে ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী মো. সোহেল রানার খাম্বা বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ আবারও আলোচনায় এসেছে। দীর্ঘদিন একই কর্মস্থলে থাকায় তিনি প্রভাব খাটিয়ে সরকারি খুঁটি সরবরাহে অনিয়ম ও বাণিজ্যিক লেনদেনে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরজাগুয়া এলাকার বাসিন্দা বাকি মৃধার কাছ থেকে তিনটি বৈদ্যুতিক খুঁটি দেওয়ার কথা বলে ৫১ হাজার টাকা নেন প্রকৌশলী সোহেল রানা। কিন্তু বাস্তবে তিনি দিয়েছেন মাত্র দুটি খুঁটি। বাকি একটি খুঁটি অবৈধভাবে বরিশাল সিটি করপোরেশন এলাকায় সরবরাহ করা হয়েছে—যা তার দায়িত্ব ও এখতিয়ার বহির্ভূত।

এছাড়াও অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে কয়েকজন চিহ্নিত দালালচক্র সক্রিয় রয়েছে। ওই চক্রের সদস্যদের মাধ্যমে তিনি খুঁটি ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহের নামে অনিয়ম ও অবৈধ আর্থিক লেনদেন করে থাকেন।

এ বিষয়ে জানতে চাইলে আবাসিক প্রকৌশলী মো. সোহেল রানা বলেন,আমি ও আমার অফিসের কেউ টাকা নেয়নি।আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে থেকে তার এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ সাধারণ গ্রাহক ও স্থানীয় জনগণ। তারা দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট প্রকৌশলীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »