শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


নোয়াখালীতে লাখ লাখ টাকা নিয়ে লাপাত্তা ভুয়া এনজিও
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে লাখ লাখ টাকা নিয়ে লাপাত্তা ভুয়া এনজিও

অনলাইন নিউজ: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আকিজ গ্রুপের ক্ষুদ্র ঋণ কর্মসূচি নামের একটি সংস্থা গ্রাহকদের ঋণ দেওয়ার নাম করে লাখ লাখ টাকা নিয়ে উধাও হয়েছে প্রতারক চক্র।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঋণ নিতে এসে গ্রাহকরা দেখেন আসবাবপত্র নিয়ে অফিস গুটিয়ে পালিয়েছে কর্মকর্তারা। এ সময় সেখানে তারা কান্নায় ভেঙে পড়েন এবং অভিযুক্তের বিচার দাবি করেন।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রাহক সংগ্রহ করে ঋণ দেওয়ার নামে ১০ শতাংশ করে জামানত সংগ্রহ করে সংস্থাটি। সংস্থার কোম্পানীগঞ্জ শাখার ম্যানেজার হিসেবে গ্রাহকদের কাছে আমিনুল ইসলাম নামে জাতীয় পরিচয়পত্র প্রদান করেন। এমন প্রতারণার শিকার হয়েছেন শতাধিক মানুষ।

জানা গেছে, বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ড খান সাহেবের বাড়ির ৩য় তলায় রুম ভাড়া করে অফিস করে ওই চক্র। বেশ কিছুদিন আসা যাওয়া করে। বৃহস্পতিবার গ্রাহকদের ঋণ দেওয়ার কথা ছিল; কিন্তু গ্রাহকরা ওই অফিসে ঋণ নিতে এসে দেখে আসবাবপত্র নিয়ে উধাও হয়ে গেছে প্রতারক চক্র।

ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ী সবুজ বলেন, ব্যবসার অবস্থা খুব একটা ভালো না। মালপত্র উঠাতে পারছি না। ওনারা এসেছেন, বলেছেন কম মুনাফায় ঋণ দেবেন। কাগজপত্রও তেমন লাগবে না। তাই ৩ লাখ টাকা ঋণের আশায় ৩০ হাজার টাকা সঞ্চয় দিয়েছি। ঋণ দেওয়ার দিন গিয়ে দেখি তারা কেউ নেই।

বসুরহাট পৌরসভা ৭নং ওয়ার্ডের আনোয়ার হোসেন নামে অপর এক ভুক্তভোগী জানান, ঋণ নেওয়ার জন্য জামানত দিয়েছিলাম। এখন শুনি তারা উধাও।

ভাড়া নেওয়া বাসার মালিক টিপু জানান, আমিরুল ইসলাম নামে এক লোক আমার স্ত্রীর কাছে কয়েক দিন আগে আসে আমাদের তৃতীয় তলার খালি বাসা ভাড়া নেওয়ার জন্য। যদিও ১ তারিখে বাসায় উঠা ও কাগজপত্র দেওয়ার কথা ছিল। তারা সোমবার বলেন, বুধবার তাদের একটা প্রোগ্রাম আছে জেলা ও ঢাকা থেকে অতিথিরা আসবে। তাই কিছু আসবাবপত্র রাখবে। এসব বলে মানুষকে অফিস পরিচয় দিয়ে ঋণ দেওয়ার কথা বলে টাকাপয়সা নিয়ে পালিয়ে গেছে।

কোম্পানীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঈন উদ্দীন বলেন, আকিজ গ্রুপের কোনো এনজিও উপজেলায় নেই, আমি এ এনজিওর নামও শুনিনি। এক ধরনের প্রতারকরা নামসর্বস্ব এনজিও খুলে মানুষের কাছে থেকে টাকা লগ্নি করে উধাও হচ্ছে। এদের থেকে সচেতন থাকতে হবে। তাদের কাছে টাকা দেওয়ার আগে অবশ্যই তাদের কাগজপত্র যাচাই করে নিতে হবে। উপজেলা সমবায় কর্মকর্তা স্মৃতি প্রভা নন্দী বলেন, আকিজ গ্রুপের নামে কোনো প্রতিষ্ঠানের নিবন্ধন তাদের দফতরেও নেই।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »