শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


পদ্মা সেতুতে টোলের নতুন রেকর্ড : ২৪ ঘণ্টায় আয় ৪ কোটি ৬১ লাখ টাকা
প্রকাশ: ২৮ জুন, ২০২৩, ৭:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুতে টোলের নতুন রেকর্ড : ২৪ ঘণ্টায় আয় ৪ কোটি ৬১ লাখ টাকা

এবারের ঈদে পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে চার কোটি ৬১ লাখ ৩৪ হাজার ৭০ টাকা। কর্তৃপক্ষের ভাষ্য মতে, এটিই সেতুতে এ পর্যন্ত সর্বোচ্চ আহরিত টোল।

সংশ্লিষ্ট সূত্র বলছে, মঙ্গলবার ঈদ কেন্দ্র করে সেতুতে যানবহনের চাপ বাড়ে। ওই দিন সেতুর দুইপ্রান্ত হয়ে পাড়ি দেয় ৪৩ হাজার ১৩৭টি যানবাহন। এর মধ্যে জাজিরা প্রান্ত হয়ে সেতু পাড়ি দেয় ১৩ হাজার ২৪০টি যানবাহন। এতে টোল আয় এক কোটি ৯১ লাখ ৩৪ হাজার ৩০০ টাকা। আর মাওয়া প্রান্ত হয়ে পার হয় ২৯ হাজার ৮৯৭টি যানবাহন। সেখান থেকে আয় হয় ‍দুই কোটি ৭০ লাখ ৪০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বুধবার পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো: আমিরুল হায়দার চৌধুরী বলেন, এটিই এ পর্যন্ত সর্বোচ্চ টোল আয়। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায় হয়েছিল গতবছরের ৭ জুলাইয়ে। সেটার পরিমাণ ছিল চার কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। সেদিন পাড়ি দিয়েছিল ৩১ হাজার ৭২৩টি যানবাহন। এছাড়া তৃতীয় সর্বোচ্চ টোল আদায় হয় ওই বছরের ২১ এপ্রিল। তখন ৩৫ হাজার ৫২৪টি যানবাহন পারাপারে আদায় হয় তিন কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকার টোল।

এই কর্মকর্তা আরো বলেন, এর মধ্যে পদ্মা সেতুর টোল আয়ের পরিমাণ ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। মঙ্গলবার পর্যন্ত টোল আয় হয়েছে ৮০৯ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ২৫০ টাকা। মোট পাড়ি দিয়েছে ৫৭ লাখ ৭১ হাজার ৭৮৮টি যানবাহন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »