শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


‘পদ দখল’ ও ‘কোটি টাকা বকেয়া’: সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে মামলা
প্রকাশ: ১৭ জুলাই, ২০২৩, ২:০৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘পদ দখল’ ও ‘কোটি টাকা বকেয়া’: সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল ক্লাব লিমিটেডের অবৈধভাবে সভাপতির পদ দখলসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বরিশাল সিটি করপোরেশনের বিদায়ী মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. বায়েজিদ হোসেন।

তিনি বলেন, ‘বরিশাল ক্লাব লিমিটেডের সদস্য মফিজুর রহমান চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখে দেন। এ ছাড়া মামলায় বরিশাল ক্লাব লিমিটেডের সেক্রেটারিকে দ্বিতীয় আসামি করা হয়েছে।’

বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান বলেন, ‘মামলার বাদী মফিজুর রহমান চৌধুরী বরিশাল ক্লাবের ৪৬২ নম্বর সদস্য। মামলার ১ নম্বর বিবাদী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ২০১৬ সালের ২০ আগস্ট বরিশাল ক্লাব লিমিটেডের সদস্য হন। তার সদস্য নম্বর ৬৭৬। বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি হওয়ার জন্য সদস্য পদে ১০ বছর থাকার বিধান রয়েছে। বিধান অনুযায়ী সাদিক আবদুল্লাহ ২০২৬ সালে সভাপতি পদে নির্বাচন করতে পারবেন। কিন্তু সাদিক আবদুল্লাহ ২০১৯ সালের ৮ মার্চ গঠনতন্ত্রের ৩২ (খ) ধারা লঙ্ঘন করে বেআইনি ও অবৈধভাবে সভাপতির পদ দখল করেন। এ ছাড়া তিনি বেআইনিভাবে সভাপতি নির্বাচিত হয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) জন্য ক্লাবের দুটি রুমে থাকার ব্যবস্থা করেন। ক্যাফেটেরিয়ায় খাবার খেয়ে বিল পরিশোধ করেননি। ফলে তার কাছে কোটি টাকার ওপরে পাওনা রয়েছে ক্লাবের। অন্যদিকে প্রতি দুই বছর পর পর ক্লাবের স্থায়ী/আজীবন সদস্যদের ভোটে সভাপতি ও পরিচালকবৃন্দ নির্বাচিত হন। অথচ পদ দখল করে ২০১৯ সালের পর থেকে কোনো ধরনের নির্বাচন দেননি সাদিক আবদুল্লাহ।’

তবে বরিশাল ক্লাব লিমিটেডের গঠনতন্ত্র অনুযায়ী মফিজুর রহমান ৭ জুলাই সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে সভাপতির পদ থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু সাদিক আবদুল্লাহ তা প্রত্যাখান করেছেন বলে জানান তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »