শুক্রবার ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


৫ বছরে দেশের সড়ক মহাসড়কে ২৮ হাজার ২৯৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯ হাজার ৫২২ জন নিহত ও ৫৮ হাজার ৭৯১ জন আহত
পাঁচ বছরেও বাস্তবায়ন হয়নি নিরাপদ সড়কের অঙ্গীকার
প্রকাশ: ২৯ জুলাই, ২০২৩, ২:৫৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পাঁচ বছরেও বাস্তবায়ন হয়নি নিরাপদ সড়কের অঙ্গীকার

সড়ক নিরাপদ করতে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিলেও সেগুলোর কোনোটি ৫ বছরে বাস্তবায়ন হয়নি। এতে সড়কে দুর্ঘটনায় প্রতিদিন অসংখ্য তাজা প্রাণ ঝড়ছে। বিগত ৫ বছরে দেশের সড়ক মহাসড়কে ২৮ হাজার ২৯৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯ হাজার ৫২২ জন নিহত ও ৫৮ হাজার ৭৯১ জন আহত হয়েছেন। এর মধ্যে হতাহত হয়েছেন ৩ হাজার ৯৪১ জন শিক্ষার্থী।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালের ২৯ জুলাই ব্যাপক আন্দোলন করে শিক্ষার্থীরা। শুক্রবার ওই আন্দোলনের পাঁচ বছর পূর্তি হয়েছে। এ উপলক্ষ্যে বিবৃতি দেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

বিবৃতিতে বলা হয়, তরুণ শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের পরে আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচনি ইশতেহারে নিরাপদ সড়কের অঙ্গীকার করে। এই অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থতার কারণে সড়কে দুর্ঘটনা ঘটেই চলছে। সড়কের বিশৃঙ্খলায় যানজট ও জনজটে আটকে পড়ে মানুষের হাজারো কর্ম ঘণ্টা নষ্ট হচ্ছে। সরকারের পরিকল্পনার গলদে ফিটনেসবিহীন লক্কড়-ঝক্কড় যানবাহন ও ছোট ছোট যানবাহন বিশেষ করে মোটরসাইকেল, ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে। এরই সঙ্গে পাল্লা দিয়ে যানজট ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বাড়লেও সরকার অসত্য ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে তামাশা করছে।

বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তড়িঘড়ি করে নতুন সড়ক পরিবহণ আইন ২০১৮ পাশ করা হয়। পরিবহণ মালিক-শ্রমিক নেতাদের নানা বাধা ও পুরোনো পদ্ধতিতে এই আইন প্রয়োগের ফলে পরিবহণ সেক্টরে কাঙ্ক্ষিত ফলাফল মিলছে না। তরুণ শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলন আমাদের নীতি-নির্ধারকদের চোখ খুলে দিয়েছে বলে যারা জানিয়েছিলেন, ধীরে ধীরে তারা আবারও ঘুমিয়ে পড়েছে। ফলে সড়কে বিশৃঙ্খলা, অরাজকতা, ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি বেপরোয়াভাবে বেড়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার
Translate »