শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ
পাসের হারে দেশ সেরা বরিশাল বোর্ড
প্রকাশ: ২৯ জুলাই, ২০২৩, ৩:০৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পাসের হারে দেশ সেরা বরিশাল বোর্ড

নিজস্ব প্রতিবেদক ॥ এ বছর এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ ছাড়াও মাদ্রাসা ও কারিগরি বোর্ডের মধ্যে পাসের দিক থেকে এগিয়ে আছে বরিশাল শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ বলে জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড ছাড়া দেশের আরও আটটির ফলাফলে দেখা যায়, ঢাকা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ, রাজশাহীতে ৮৭ দশমিক ৮৯, কুমিল্লায় ৭৮ দশমিক ৪২, যশোরে ৮৬ দশমিক ১৭, চট্টগ্রামে ৭৮ দশমিক ২৯, সিলেটে ৭৬ দশমিক ০৬, দিনাজপুরে ৭৬ দশমিক ৮৭, ময়মনসিংহে ৮৫ দশমিক ৪৯, কারিগরিতে ৮৬ দশমিক ৩৫ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭ শতাংশ।
ঘোষিত ফলাফলে দেখা যায়, বরিশাল বোর্ডে এ বছর পাসের হার গত বারের পাসের হারের চেয়ে শূন্য দশমিক ৫৭ শতাংশ বেশি। গতবছর এ বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ৬১ শতাংশ। তবে এবার গত বছরের চেয়ে জিপিএ ৫ কমেছে ৩ হাজার ৪৫৭টি। এ বছর এ বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩১১ জন। গত বছর যা ছিল ৯ হাজার ৭৬৮ জন। অরুন কুমার গাইন আরও জানান, বোর্ডের অধীনে ৬ জেলার ১ হাজার ৪৭৭টি বিদ্যালয়ের এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯১ হাজার ৯৭৯ জন। এরমধ্যে অংশগ্রহন করেছে ৯০ হাজার ১৯৬ জন। বহিষ্কার হয়েছিল ৪৫ জন। পাস করেছে ৮১ হাজার ৩৩৯ জন। এর মধ্যে ২৩১টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

সবার সেরা ভোলা জেলা

বিভাগের ৬ জেলার মধ্যে পাসের হারের দিক থেকে এগিয়ে রয়েছে ভোলা জেলা। এ জেলায় পাস করেছে ৯১ দশমিক ০৪ শতাংশ। এরপর ঝালকাঠিতে ৯১ দশমিক ০১ শতাংশ, বরিশালে ৯০ দশমিক ৮৩ শতাংশ, বরগুনায় ৮৯ দশমিক ১৮ শতাংশ ও পটুয়াখালীতে ৮৯ দশমিক ০৫ শতাংশ। ফলাফল তুলে দেওয়ার সময় পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, ‘শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের প্রবল ইচ্ছার কারণেই ভালো ফলাফল সম্ভব হয়েছে।

বরিশালে এবারও এগিয়ে মেয়েরা

সবচেয়ে বেশি পাস করেছে বিজ্ঞান বিভাগ থেকে। এ বিভাগের ৯৬ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সবচেয়ে কম মানবিক বিভাগে ৮৬ দশমিক ৮৯ শতাংশ। বাণিজ্য বিভাগে পাসের হার ৯২ দশমিক ১৭ শতাংশ। পাসের হারে ছাত্ররা এগিয়ে। ছাত্র পাস করেছে ৯১ দশমিক ৯৪ শতাংশ ও ছাত্রী ৮৮ দশমিক ২৬ শতাংশ। বিজ্ঞান বিভাগে ছাত্র পাস করেছে ৯৭ দশমিক ২৯ ও ছাত্রী ৯৬ দশমিক ৩০ শতাংশ। মানবিক বিভাগে ছাত্র ৮৯ দশমিক ৪০ ও ছাত্রী ৮৩ দশমিক ৭১ শতাংশ। বাণিজ্য বিভাগে ছাত্র ৯৫ দশমিক ৩০ ও ছাত্রী ৯০ দশমিক ২৩ শতাংশ পাস করেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »