মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রতি বছর অন্তঃসত্ত্বা হন তরুণী
প্রকাশ: ১৬ মার্চ, ২০২৩, ১১:২৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রতি বছর অন্তঃসত্ত্বা হন তরুণী

এখনও চল্লিশেও পা রাখেননি তিনি। কিন্তু এই বয়সেই ৯ সন্তানের জন্ম দিয়েছেন এই তরুণী। তাঁর দাবি, প্রতি বছরেই সন্তানসম্ভবা হয়ে পড়েন তিনি। আর ১২ বছর ধরেই নাকি চলছে এমনটা। ঠিক কী বলেছেন ওই তরুণী? শুনে নেওয়া যাক।

প্রাকৃতিকভাবে আরও একটি প্রাণকে পৃথিবীতে আনা কেবল একজন নারীর পক্ষেই সম্ভব। কিন্তু এই প্রক্রিয়াটির মধ্যে দিয়ে যেতে গেলে শারীরিক এবং মানসিক দুদিক থেকেই একাধিক প্রতিক্রিয়া আসে। শরীরের মধ্যে দীর্ঘ দশ মাস ধরে একটি ভ্রূণকে বয়ে বেড়ানো মুখের কথা নয়। তাই সন্তান জন্মের আগে রীতিমতো ভাবনাচিন্তা করেন অনেক মহিলাই। তবে এই তরুণীর কাছে কিন্তু বিষয়টি একেবারেই অন্যরকম। সন্তানধারণের প্রক্রিয়াটি তাঁর কাছে প্রায় অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রত্যেক বছরেই সন্তানসম্ভবা হয়ে পড়েন তিনি। দুয়েক বার নয়, বিগত ১২ বছর ধরেই নাকি চলছে এই রুটিন, এমনটাই দাবি ওই তরুণীর।

জানা গিয়েছে, ওই তরুণীর নাম কোরা ডিউক। ২৮ বছর বয়সে প্রথমবার সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। এখন তাঁর বয়স ৩৯। আর মাঝের এই সময়টা জুড়ে প্রতি বছর নিয়ম করে সন্তান ধারণ করেছেন তিনি, সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি ওই তরুণীর। তবে তাঁর একাধিক সঙ্গী রয়েছে এমনটাও নয়। এই সব সন্তানেরই পিতা তাঁর সঙ্গী আন্দ্রে ডিউক। যার সঙ্গে একটানা ২৩ বছর ধরে সংসার করছেন কোরা।

পরিবারে নতুন সদস্য এলে আনন্দ যে হবে, সে তো আর নতুন করে উল্লেখের প্রয়োজন নেই। তবে সন্তান ধারণ করা মানে কিন্তু কেবল আনন্দই নয়। শরীরে আরও একটি প্রাণকে ধারণ করতে গেলেই একাধিক হরমোনের অদলবদল ঘটে। ফলে গর্ভাবস্থায় শরীরের গড়ন যেমন পালটে যায়, তেমনই মনের উপরেও তার বড়সড় প্রভাব পড়ে। তাই বারবার এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চান না অনেকেই। এমনকি পড়ুয়া থাকার সময়ে এই তরুণীরও সিদ্ধান্ত ছিল, দুটির বেশি সন্তান থাকবে না তাঁর। যদিও পরবর্তী কালে বদলে গিয়েছে সবটাই। আপাতত হাতে হাত মিলিয়ে এতজন সন্তানের দেখভাল করে চলেছেন লাস ভেগাসের বাসিন্দা ওই যুগল।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »