মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৫, ১:৩২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন

বরিশাল অফিস :  সাংবাদিকতার পবিত্র পেশার নামে দালালি, চাঁদাবাজি, অপসাংবাদিকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়েছেন বরিশালের পেশাদার সাংবাদিকরা। সোমবার (৩ নভেম্বর ২০২৫) বরিশাল শহরের হোটেল কিংফিশারে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভায় সাংবাদিকতার নামে অনৈতিক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়।বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ নোমানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেষ্ঠ সাংবাদিক আলম রায়হান।

সভায় বক্তব্য রাখেন,হাবিবুর রহমান, কাজী জাহাঙ্গীর হোসেন,শেখ শামিম,এস এম আলামিন, এস আলাল, আফসার উদ্দিন মৃধা,বেল্লাল শিকদার,নাজমুল হক, খান আরিফ, খান বশির, আনোয়ার হোসেন, কামরুল হাসান মৃধা, এনায়েত মোল্লা, সাইফুল ইসলাম খোকন ও ফেরদাউসসহ বরিশালের বিভিন্ন পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক, সিনিয়র রিপোর্টার ও মাঠপর্যায়ের সাংবাদিকরা।

বরিশালের পেশাদার সাংবাদিকদের ৩৫টি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ ও সত্য প্রকাশের মাধ্যম। কিন্তু কিছু ব্যক্তি সাংবাদিকতার নাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে, তথ্যের নামে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছে যা সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী। এ ধরনের অপসাংবাদিকতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, পেশাদার সাংবাদিক সংগঠনগুলোর সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে, যারা ভুয়া সাংবাদিক চিহ্নিতকরণ, সাংবাদিকতার মান রক্ষা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।সভা শেষে বরিশালের সাংবাদিক সমাজ এক যৌথ বিবৃতিতে বলেন,সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতা আমাদের অঙ্গীকার, আর অপসাংবাদিকতার বিরুদ্ধে লড়াই আমাদের দায়িত্ব।এই মতবিনিময় সভার মাধ্যমে বরিশালের সাংবাদিক সমাজে পেশাগত শৃঙ্খলা, নৈতিকতা ও ঐক্যের নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »