শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে আচরণবিধি লঙ্ঘন : মুফতি ফয়জুল করিমকে তলব করেছে ইসি
প্রকাশ: ৯ মে, ২০২৩, ১০:৪২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে আচরণবিধি লঙ্ঘন : মুফতি ফয়জুল করিমকে তলব করেছে ইসি

বরিশাল খবর :
আচরণবিধি লঙ্ঘন করায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকার মেয়রপ্রার্থীর পর এবার বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করিমকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৮ মে) রাতে ফয়জুল করিমকে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন বরিশাল সিটির রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

বুধবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বরিশাল সিটি করপোরশন নির্বাচনে মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গত ৩ মে আপনার (মুফতি সৈয়দ ফয়জুল করিম) পক্ষে এইচ এম হাসানুজ্জামান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহকালে আপনার রাজনৈতিক দল ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, আপনি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী। বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, আপনি ৮ মে বরিশাল বিমানবন্দর থেকে ব্যাপক শো-ডাউনের মাধ্যমে শহরে আসবেন। এর পরিপ্রেক্ষিতে আপনার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হয়। প্রতিনিধিকে জানানো হয় যে, নির্বাচন-পূর্ব সময়ে যেকোনো প্রকার মিছিল/শো-ডাউন সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর বিধি ১১ (২)-এর সুস্পষ্ট লঙ্ঘন।

চিঠিতে আরও বলা হয়েছে, একাধিকবার যোগাযোগের পরিপ্রেক্ষিতে আপনার প্রতিনিধি পক্ষ থেকে নির্বাচনের সব আচরণবিধি প্রতিপালনের বিষয়ে আশ্বস্ত করা হয়। কিন্তু দেখা যায়, আপনার অনুসারীরা মোটরসাইকেল, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ইত্যাদি যানবাহনসহ ব্যাপক মিছিল ও শো-ডাউন করেছে। আপনার রাজনৈতিক দলের লোগো, নির্বাচনী প্রতীক ইত্যাদিসহ মিছিল ও শোডাউন করে আচরণ বিধির বিধি ৫, ৭(ক), ১১ (২) ও ১৩(ক)-এর সুস্পষ্ট লঙ্ঘন করেছে। এ বিষয়ে ১০ মে সকাল সাড়ে ১০টায় বরিশাল সিটি ভোটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে অনুরোধ করা হল।

বরিশাল সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের শেষ সময় ২১ মে। আপিল কর্তৃপক্ষের আপিল নিষ্পত্তির শেষ সময় ২৪ মে। প্রত্যাহারের শেষ সময় ২৫ মে, প্রতীক বরাদ্দ ২৬ মে ও ভোট ১২ জুন।

এ সিটি নির্বাচনে ২৬ মে থেকে প্রচার চালানো যাবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »