শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে আ’লীগের মেয়র প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টি -জেপির সমর্থন
প্রকাশ: ১০ মে, ২০২৩, ৮:৪৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে আ’লীগের মেয়র  প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে   জাতীয় পার্টি -জেপির সমর্থন

স্টাফ রিপোর্টার :১৪ দলীয় জোটের শরীক জাতীয় পার্টি (জেপি) বরিশাল জেলা ও মহানগর নেতৃবৃন্দের সাথে সাথে মতবিনিময় করেছেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।
১০ মে মঙ্গলবার বিকাল জাতীয় পার্টি জেপির বরিশাল মহানগর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় আনুষ্ঠানিক ভাবে মেয়র প্রার্থীকে সমর্থন প্রদান করেন জেপি নেতৃবৃন্দ।
জাতীয় পার্টি জেপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও বরিশাল মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন সুলতানের
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। এসময় তিনি বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়ে আমাকে যে সম্মান দিয়েছেন নগরবাসী আমাকে নির্বাচিত করলে তাদের প্রত্যাশা পূরণে শতভাগ স্বচ্ছ থেকে কাজ করার চেষ্টা করবো।

সভায় শুভেচ্ছা বক্তব্যে জাতীয় পার্টি জেপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও বরিশাল মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন সুলতান বলেন,খোকন সেরনিয়াবাত মেয়র নির্বাচিত হলে তিনি সবার পরামর্শ ও সহযোগিতা নিয়েই একটি সুন্দর আদর্শ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে চেষ্টা করবেন।
এসিটিকে এগিয়ে নিতে এবার নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আমাদের সর্বশক্তি দিয়ে কাজ করতে হবে।

এসময় বরিশাল মহানগর জাতীয় পার্টি জেপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন আগামী ১২ জুনের নির্বাচনে এই নৌকাকে বিজয়ী করতে সবাইকে কাজ করতে আহ্বান জানান । অন্যন্যদের মধ্য বক্তব্য রাখেন,এ্যাড.আফজালুল করিম,এ্যাড,আনিস উদ্দিন শহিদ,এ্যাড,কেবিএস আহমেদ কবির,সাংবাদিক নেতা মামুনুর রশীদ নোমানী,ছাত্রলীগ নেতা জোবায়ের ইসলাম প্রমুখ।

মতবিনিময়ে জেপির বরিশাল মহানগর ও জেলার নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : শাহীন খান আজাদ

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »