মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে ডেঙ্গুতে নারীসহ ২ জনের মৃত্যু
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫, ১:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে ডেঙ্গুতে নারীসহ ২ জনের মৃত্যু

বিডি ২৪ নিউজ রিপোর্ট:   বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন— ঝালকাঠির রাজাপুর উপজেলার ইউসুফ আলীর ছেলে আবুল কালাম (৪৮) এবং পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মো. নাসিমের স্ত্রী লাইজু বেগম (৪০)।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৮ নভেম্বর) সকাল ৮টার মধ্যে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।তাদের মধ্যে আবুল কালামকে শুক্রবার সকালে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় মারা যান। অন্যদিকে গত ৬ নভেম্বর (বৃহস্পতিবার) একই হাসপাতালে ভর্তি হওয়া লাইজু বেগমের মৃত্যু হয় শুক্রবার রাতে। এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৪৪ জনে দাঁড়িয়েছে।

এদিকে বিগত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় নতুন করে আরও ১৫৭ ডেঙ্গু আক্রান্ত রোগী দুটি মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৪৯ জন। এদের মধ্যে বর্তমানে ৪২৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বিভাগে এখন পর্যন্ত আক্রান্তের শীর্ষে রয়েছে- বরগুনা জেলা। এ জেলায় এখন পর্যন্ত ৮ হাজার ৯৮৬ জন আক্রান্ত রোগী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

এ ছাড়া বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৪৫৪ জন, পটুয়াখালী জেলায় ২ হাজার ১২১ জন, ভোলা জেলায় ৩৬৮ জন, পিরোজপুর জেলায় এক হাজার ৩৬৩ জন এবং ঝালকাঠি জেলার হাসপাতালগুলোতে চিকিৎসা নেওয়া রোগীদের সংখ্যা ৬২২ জন।

এর বাইরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক হাজার ৯৫৯ জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এক হাজার ৫০৬ জন। এর মধ্যে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ২৫ জন, বরগুনার বিভিন্ন হাসপাতালে ১৫ জন, ভোলায় একজন, পটুয়াখালী মেডিকেল কলেজে একজন এবং পটুয়াখালীর দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনের মৃত্যু হয়েছে। তবে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হওয়া ২৫ জনের মধ্যে বেশিরভাগের বাড়ি বরগুনা জেলায়।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, দেশের অন্য বিভাগের তুলনায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের হার কিছুটা বেশি। পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে মশাবাহিত এ রোগটি গ্রামাঞ্চলে বেশি ছড়াচ্ছে। তবে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এ বছর ডেঙ্গুতে মৃত্যুর হার কম। ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »