বৃহস্পতিবার ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


আ.লীগ ট্যাগ দিয়ে
বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর
প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর

বিডি ২৪ নিউজ অনলাইন: বরিশাল নগরীর নথুল্লাবাদ লুৎফর রহমান সড়কে আউয়াল মৃধা নামে এক ব্যক্তিকে ধরে আওয়ামীলীগ আখ্যা দিয়ে হেনস্তার ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটিয়েছে তার আপন দুই ভাই লিটন মৃধা ও জুয়েল মৃধা। এক পর্যায়ে থানায় ফোন দিয়ে পুলিশও আসতে বলেন ভাইয়েরা।

ঘটনার শিকার আব্দুল আউয়াল মৃধা জানান, দীর্ঘ বছর প্রবাসে থাকায় তার ও তার পিতার অর্থে একটি পাঁচ তলা ভবন নির্মাণ করা হয়। সেই ভবনের নির্মাণ ব্যয়ের অর্থ বাবদ আউয়ালের মা তাকে একটি ফ্লাট দেন। সেই ফ্লাট নিয়ে ভাই বোনদের মাঝে বিরোধ দেখা দেয়। এ নিয়ে একটি মামলা করেন আউয়াল। গত ২২ অক্টোবর বুধবার রাত আনুমানিক আটটার দিকে লুৎফর রহমান সড়কের সিদ্দিকী জামে মসজিদের সামনে আউয়ালকে ধরে তার দুই ভাই লিটন ও জুয়েল। এ সময় তাদের সাথে আরো ৭/৮ জন লোক ছিল। তারা প্রথমে মামলা উঠনোর জন্য চাপ দেয়। এতে রাজি না হওয়ায় তারা আওয়ামী লীগ আখ্যা দিয়ে আউয়ালকে মারধর করে এক পর্যায়ে জুয়েল মৃধা থানা পুলিশকে ফোন দেয়। প্রায় ঘন্টাব্যাপী এই ধস্তাধস্তি ঘটনার পর স্থানীয় এক বিএনপি নেতার হস্তক্ষেপে আউয়াল মুক্তি পায়।

স্থানীয়রা জানান, আব্দুল আউয়াল মৃধা একজন নীরিহ মানুষ। সে জামায়াতের রাজনীতির সাথে জড়িত। তাকে কোন দিনই আমরা আওয়ামী লীগ করতে দেখিনাই। ভাই-ভাই দ্বন্দ্বে আওয়ামী লীগ ট্যাগ দেওয়ার চেষ্টা খুবই দুঃখজনক।
লিটন মৃধা বলেন, আমরা তাকে মামলা করার কারন জানতে চেয়েছিলাম। তাকে কোন হেনস্তা করা হয়নি। তাছাড়া পুলিশ খবর দেওয়ার সময়ে আমি গিয়েছিলাম নামাজ পড়তে। তাই আমি সেটি জানিনা।
আরেক ভাই জুয়েল মৃধা বলেন, আওয়ামী লীগের অনেক নেতার সাথে আউয়াল মৃধার ছবি আছে। তাই পুলিশ খবর দিয়েছিলাম। কিন্ত স্থানীয় গন্যমান্যদের কথায় তাকে ছেড়ে দিয়েছি।ভুক্তভোগী আউয়াল মৃধা আরো বলেন, আমার ভাইয়েরা এখনো প্রতিনিয়ত আমাকে হুমকি ধামকি দিচ্ছে। আমি চরম নিরাপত্তাহীনতায় আছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার
Translate »