মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে মেয়র পদে প্রার্থী হচ্ছেন চরমোনাই পীরের ছোট ভাই
প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৩, ৯:৫৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে মেয়র পদে প্রার্থী হচ্ছেন চরমোনাই পীরের ছোট ভাই

 

পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সর্বশেষ রংপুর সিটি নির্বাচনে প্রায় ৫০ হাজার ভোট পেয়ে আলোচনায় আসে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম নেতৃত্বাধীন দলটি। এবার পাঁচ সিটিতেও চমক দেখাতে চায়।
অন্তত গাজীপুর ও বরিশালে জয়ের টার্গেট নিয়ে কাজ শুরু করেছেন তাদের নেতাকর্মীরা। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে বিএনপির ভোটও তারা পাবেন বলে মনে করছেন। এই নির্বাচনকে তারা ইলেকশন কমিশনের (ইসি) পরীক্ষা হিসাবে দেখছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে কিনা তা সিটির ভোট দেখেই সিদ্ধান্ত নেবেন। দলটির একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন এসব তথ্য।

তিন সিটিতে ইতোমধ্যে মেয়রপ্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন। তারা হলেন-গাজীপুরে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সিলেটে বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান এবং খুলনা সিটিতে কেন্দ্রীয় নায়েবে আমির ও মহানগরীর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
এবার বরিশাল সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে দলটি দুজনকে বিবেচনা করছে। তারা হলেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এবং বরিশাল জেলার সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের। তারা দুজনই বর্তমান পীরের আপন ভাই এবং প্রয়াত চরমোনাই পীরের ছেলে। তাদের মধ্যে আবুল খায়ের চরমোনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। মেয়র নির্বাচনকে লক্ষ্য রেখে তাকে দল থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়নি। মনোনয়ন দেওয়া হয় তার আরেক ছোট ভাই সৈয়দ মুহাম্মাদ জিয়াউল করিমকে। তিনি বর্তমানে ওই ইউপির চেয়ারম্যান। সবকিছু ঠিক থাকলে আজ তাকে মেয়র প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার কথা।

জানতে চাইলে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে মানুষ ধারণার চেয়েও চমক দেখবে। এমনকি অধিকাংশ সিটি নির্বাচনে তাদের দলীয় মেয়র প্রার্থীরা বিজয়ী হবেন। সরকারের উচিত হবে নির্বাচন সুষ্ঠু করা এবং পেশিশক্তির ব্যবহার না করা।

সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান (গাজীপুর সিটির মেয়রপ্রার্থী) বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা-এটা আমাদের আগের সিদ্ধান্ত। এর আগে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আমরা অংশগ্রহণ করেছি। সেখানে দেখেছি, দেশের মানুষ ভোট দিতে পারছে না। সেই নির্বাচনে অংশ নিয়ে তা প্রমাণ করছি, প্রতিবাদ করছি। নির্বাচনের অনিয়মগুলো চিহ্নিত করছি। আমরা এখনো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিইনি। স্থানীয় সরকার নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে আমরা কেন জাতীয় নির্বাচনে অংশ নেব?’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »