বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল আমানতগঞ্জ ভূমি অফিসে ঘুস ছাড়া মেলেনা কোন সেবা
প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল আমানতগঞ্জ ভূমি অফিসে ঘুস ছাড়া মেলেনা কোন সেবা

বিডি ২৪ নিউজ অনলাইন: বরিশালের আমানতগঞ্জ ভূমি অফিসে ঘুস বাণিজ্যের অভিযোগ উঠেছে সহকারী ভূমি কর্মকর্তা মাসুদ খান–এর বিরুদ্ধে। সেবা গ্রহণে আসা একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, নামজারিসহ বিভিন্ন ভূমি–সেবার কাজে তিনি নিয়মিতভাবে অতিরিক্ত অর্থ দাবি করেন।

ভুক্তভোগী মোঃ আবু সালে আহমেদের দাবি, গত ১৩ নভেম্বর তিনি কাউনিয়া মৌজার জেল নং ৪৭-এর ৩০৬৮ নং খতিয়ানের দুইটি নামজারি করানোর জন্য সহকারী ভূমি কর্মকর্তা মাসুদ খানের কাছে গেলে, তাকে ৭,০০০ টাকা ঘুস দাবি করা হয়। পরে তিনি ৪,০০০ টাকা দিয়ে নামজারি সম্পন্ন করতে বাধ্য হন বলে অভিযোগ করেন।অভিযোগকারীরা জানান, সরকারি নিয়ম অনুযায়ী নামজারির সরকারি ফি ১,১৭০ টাকা, কিন্তু এর বাইরে অতিরিক্ত টাকা দাবি করা হয়।এর আগেও তার বিরুদ্ধে ঘুস গ্রহণের বিনিময়ে জেল ৪৮, আমানতগঞ্জ মৌজার ভিপি সম্পত্তিতে তিন ব্যক্তির নামে ভুয়া খতিয়ান খুলে খাজনা কেটে দেওয়ার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সহকারী ভূমি কর্মকর্তা মাসুদ খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এসব তথ্য সব কিছুই মিথ্যা ও ভিত্তিহীন।স্থানীয় ভুক্তভোগীরা দাবি করেছেন,“ভূমি অফিসে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। অতিরিক্ত টাকা না দিলে কোনো কাজই হয় না।” এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক
Translate »