শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


‘বহু নোবেল বিজয়ী আছেন, যাদের কারাগারেও যেতে হয়েছে’
প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৩, ১১:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘বহু নোবেল বিজয়ী আছেন, যাদের কারাগারেও যেতে হয়েছে’

নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিশ্বনেতাদের বিবৃতির বিষয়ে উষ্মা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, এ রকম বহু নোবেল বিজয়ী আছেন, যাদের পরবর্তীতে কারাগারেও যেতে হয়েছে। একজন নোবেল জয়ীর বিষয়ে আপনারা এত উদ্বেগে আছেন। তার অপরাধটা আপনারা দেখেন না। তিনি যে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে ব্যবসা করেছেন সেটি উনি করতে পারেন কিনা সেটি বিবেচনা করবেন না?

মঙ্গলবার বিকালে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে এ সংবাদ সম্মেলন ডেকেছেন সরকার প্রধান।

ড. ইউনূস প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দেশের আইন না মানলে তো মামলা হবেই। বিচার বিভাগ তো স্বাধীন। আপনারা (বিবৃতিদাতা) নিজেদের পক্ষে গেলে সাধুবাদ জানান। কিন্তু নিজেদের পছন্দের মানুষ অন্যায় করলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলে বিবৃতি দেন।

শেখ হাসিনা বলেন, নোবেল জয়ী যার জন্য আজ বিদেশিরা বিবৃতি দেন তিনি একটা ব্যাংকের এমডি পদের জন্য পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ করে দিয়েছিলেন। তখন আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম নিজ দেশের অর্থায়নে পদ্মা সেতু করব। আমরা সেটি করেছি।

তিনি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রশ্ন রেখে বলেন, আপনারা বাংলাদেশের উন্নয়ন দেখেন না। ১৪ বছর আগে বাংলাদেশ কোথায় ছিল, এখন কোথায় আছে? আপনারা আমাদের নির্বাচন নিয়ে এতো উপদেশ দেন। খালেদা জিয়ার সময়কার ঢাকা-১০ আসন ও মাগুরার উপনির্বাচন নিয়ে তো কোনো বিবৃতি দিলেন না। তখন আপনাদের উদ্বেগ কোথায় ছিল।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেন। জিয়াউর রহমান হ্যাঁ না ভোট করেছিলেন। তখন কোথায় ছিল আপনাদের উদ্বেগ।

দেশের সামনের নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন, অংশগ্রহণ বলতে কি বুঝাতে চাইছেন? আমি জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন চাই। কোনো দল ভোটে অংশ না নিলে কি ভোট অংশগ্রহণমূলক হবে না? আমাদের স্থানীয় সরকার নির্বাচন কি অংশগ্রহণমূলক হয়নি?




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »