শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


বাজার সিন্ডিকেট কঠোর ব্যবস্থা নিতে হবে
প্রকাশ: ২৮ জুন, ২০২৩, ৭:৪৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাজার সিন্ডিকেট কঠোর ব্যবস্থা নিতে হবে

নিত্যপণ্যের চড়া দাম নিয়ন্ত্রণ এবং বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় ব্যর্থতার জন্য জনমনে ক্ষোভ রয়েছে। খোদ শিল্প প্রতিমন্ত্রীও কিছুদিন আগে ‘মানুষ বাজার করতে গিয়ে এখন কাঁদছে’ বলে মন্তব্য করেছেন।

এবার জাতীয় সংসদেও বিষয়টি নিয়ে তোপের মুখে পড়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিরোধীদলীয় সংসদ-সদস্যরা তীব্র সমালোচনা করে বলেছেন, সিন্ডিকেটের কেউ সরকারের ভেতর থাকলে তাকে খুঁজে বের করে পদক্ষেপ নিতে হবে।

এমনকি মন্ত্রীর সঙ্গে সিন্ডিকেটের কোনো সম্পর্ক রয়েছে কিনা, সে ব্যাপারেও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। একজন সংসদ-সদস্য তো মন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন।

জবাবে বাণিজ্যমন্ত্রী বলেছেন, সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে গেলে যে ক্রাইসিস তৈরি হবে, সেটা আমাদের সইতে কষ্ট হবে; তাই আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন মন্তব্য আসা দুঃখজনক। সরকারের দায়িত্ব হচ্ছে, আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশ পরিচালনা করা। সেক্ষেত্রে সিন্ডিকেটের দৌরাত্ম্যরে কাছে এমন আত্মসমর্পণ কাঙ্ক্ষিত নয়।

সংসদে মন্ত্রী আবারও বৈশ্বিক পরিস্থিতির দোহাই দিয়ে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। ডিম, পেঁয়াজের অস্বাভাবিক হারে দাম বৃদ্ধির দায় তিনি অন্য মন্ত্রণালয়ের ওপর চাপিয়েছেন। অথচ বাজারে কোনো অস্বাভাবিকতা থাকলে তা নিয়ন্ত্রণের দায় মূলত বাণিজ্য মন্ত্রণালয়ের ওপরই বর্তায়। আমরা জানি, সাধারণত পণ্যের সংকট থাকলে দাম বাড়ে। কিন্তু দেশে খাদ্যপণ্যের কোনো সংকট নেই। উলটো দেখা যাচ্ছে-চাল, ডাল, আটা-ময়দা, ভোজ্যতেল, মাছ-মাংস, ডিম, মসলাসহ সব নিত্যপণ্যই বিক্রি হচ্ছে চড়া দরে। কিন্তু এসব পণ্যের মূল্য নিয়ন্ত্রণে যাদের কাজ করার কথা, তারাই জুজুর ভয় দেখিয়ে খরচে রাশ টানার পরামর্শ দিচ্ছেন। তাহলে মানুষ অভিযোগ করবে কার কাছে?

অতিমুনাফার জন্য অনৈতিক ও বেআইনিভাবে দাম বাড়িয়ে মানুষের পকেট কাটা স্পষ্টতই অপরাধ। যারা এ অপরাধ করছে, তাদের আইনের আওতায় আনা কি এতই কঠিন? উল্লেখ্য, বাজার নিয়ন্ত্রণে সরকারের আইন আছে। অনিয়ম হলে লাইসেন্স বাতিলের এখতিয়ারও সরকারের রয়েছে। আমরা মনে করি, বাজার নিয়ন্ত্রণের ব্যাপারে কালক্ষেপণের সুযোগ নেই। খাদ্যপণ্যের দামের কারসাজি রোধে সরকারকে তাই কঠোর হতেই হবে। যেসব অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করছে, বাজারে প্রকৃত তদারকির মাধ্যমে তাদের বিরুদ্ধে সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে, এটাই প্রত্যাশা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : শাহীন খান আজাদ

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »