শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত
প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত

বিডি ২৪ নিউজ অনলাইন: মোটরসাইকেলে করে ফেরার পথে ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় প্রাণ গেছে বিএনপি নেতা নাসিম উদ্দিন আকনের। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজাপুর-ভাণ্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকার মোড়ে দুর্ঘটনার শিকার হন তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নাসিম উদ্দিন আকন  রাজাপুর উপজেলা বিএনপির পদ স্থগিত হওয়া সাধারণ সম্পাদক। দুর্ঘটনায় আহত মোটরসাইকেলের চালক শহিদুল আলম বলেন, নলবুনিয়া এলাকার একটি ঠিকাদারী কাজ পরিদর্শনে গিয়েছিলেন নাসিম আকন। সেখান থেকে শহিদুলের মোটরসাইকেলে করে রাজাপুরে ফিরছিলেন। এ সময় পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটরসাইকেলটির পেছনে ধাক্কা দেয়। এতে নাসিম আকন ছিটকে পাশের একটি গাছের গোড়ায় ধাক্কা খেয়ে ডোবায় পড়ে যান। তাঁকে কর্দমাক্ত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল খায়ের রাসেল জানান, বাসের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় নাসিম আকনকে হাসপাতালে আনা হয়েছিলো। অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাঁকে তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়। ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল মালেক জানান, সংযোগ সড়ক থেকে নাসিম আকনকে বহনকারী মোটর সাইকেলটি প্রধান সড়কে উঠছিলো। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির হামিম পরিবহনের বাস মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়।ঘটনার পর থেকে পুলিশ ঘটনাস্থলে রয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, গাড়ি ও চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে বিএনপি নেতা নাসিম উদ্দিন আকনের মৃত্যুর খবরে রাজাপুরে জুড়ে শোক বিরাজ করছে। রাজনৈতিক সহকর্মী, স্থানীয় জনগণ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : শাহীন খান আজাদ

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »