বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা
প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৫, ২:৩০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা

পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত হোসেন লিটন (৪৫)-এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মোছাঃ নার্গিস আক্তার (৩৮) নামের এক নারী  ঈশ্বরদী থানায় এ মামলা করেন।

অভিযুক্ত লিয়াকত হোসেন লিটন দিলপাশার ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের আফজাল মহুরীর ছেলে। আর মামলার বাদী মোছাঃ নার্গিস আক্তার চাটমোহর পৌরসভার আফ্রাতপাড়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিবাহের প্রলোভন দেখিয়ে গত ১১ মাস ধরে লিটন বিভিন্ন স্থানে নিয়ে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন। পাবনার ঈশ্বরদী থানাধীন স্বপ্নদ্বীপ রিসোর্ট, বগুড়ার একটি আবাসিক হোটেল এবং তার কয়েকজন বান্ধবীর বাসায় নিয়ে গিয়ে লিটন জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ গত ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখ রাতে (প্রায় ৯টার সময়) ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টের একটি কক্ষে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ রয়েছে। পরবর্তীতে বিবাহের চাপ প্রয়োগ করলে লিটন প্রথমে নানা টালবাহানা শুরু করেন এবং পরে তার সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেন।

বাদী আরও জানান, তিনি ২৭ সেপ্টেম্বর ভাঙ্গুড়ার বিএলবাড়ী স্কুল অ্যান্ড কলেজ এলাকায় গিয়ে লিটনের সঙ্গে দেখা করে পুনরায় বিবাহের দাবি জানান। কিন্তু লিটন সেখানে তাকে ভয়-ভীতি প্রদর্শন করে ও স্থান ত্যাগের জন্য চাপ সৃষ্টি করেন। স্থানীয়রা আশ্বাস দেওয়ায় তিনি বাড়ি ফিরে যান।
এরপরের দিন, ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা ৫১ মিনিটে, লিটনের বন্ধু মোঃ আঃ রহিম বাচ্চু নিজের মোবাইল ফোন থেকে বাদীর মোবাইলে কল দিয়ে তাকে হুমকি দেন এবং বলেন, এই বিষয়ে বেশি কিছু করলে ক্ষতি হবে। বাদীর দাবি, রহিম বাচ্চু তার কাছ থেকে বিয়ে দেওয়ার কথা বলে তিন লক্ষ টাকা নিয়েছে, যার প্রমাণস্বরূপ সিসিটিভি ফুটেজ রয়েছে।

ঘটনা সম্পর্কে জানতে অভিযুক্ত লিয়াকত হোসেন লিটনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »