শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


বিসিসি নির্বাচন: ২৩৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ, জমা ৯২
প্রকাশ: ১৫ মে, ২০২৩, ১১:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিসিসি নির্বাচন: ২৩৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ, জমা ৯২

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে এ পর্যন্ত ২৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে ৪ মেয়রপ্রার্থীসহ ৯২ জন মনোনয়নপত্র দাখিলও করেছেন।

সোমবার (১৫ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে বিসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বোশেষ সোমবার জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রকৌশলী ইকবাল হোসেন তাপস মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে আওয়ামী লীগ মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), জাকের পার্টির মিজানুর রহমান হাওলাদার ও স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন হাওলাদার মনোনয়নপত্র দাখিল করেছেন।

তবে মনোনয়নপত্র নেওয়া ১০ মেয়র প্রার্থীর মধ্যে এখনও দাখিল করেননি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, স্বতন্ত্র হিসেবে দলটির বরিশাল জেলা কমিটির সভাপতি মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা প্রয়াত আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রুপন, লুৎফর কবির,
মো. আসাদুজ্জামান, নেছার উদ্দিনসহ ৬ জন।

অপরদিকে কাউন্সিলর সাধারণ পদে ১৭৯ জন এবং সংরক্ষিত আসনে ৪৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৬৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ২২ জন মনোনয়নপত্র দাখিলও করেছেন।

প্রসঙ্গত, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ মঙ্গলবার (১৬ মে)। বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ তারিখ ২৫ মে। আর ভোট গ্রহণ করা হবে আগামী ১২ জুন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : শাহীন খান আজাদ

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »