শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বেইজিংয়ের সঙ্গে বিরল খনিজ চুক্তি যুক্তরাষ্ট্রের
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বেইজিংয়ের সঙ্গে বিরল খনিজ চুক্তি যুক্তরাষ্ট্রের

বিডি ২৪ নিউজ অনলাইন: শুল্কযুদ্ধের জেরে দুই ক্ষমতাধর দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে জটিলতা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় মুখোমুখি রুদ্ধদ্বার বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

দীর্ঘ দু’ঘণ্টা বৈঠকের পর ট্রাম্প ঘোষণা করলেন, বিরল খনিজ নিয়ে চীনের সঙ্গে এক বছরের চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে চীনের উপর থেকে ১০ শতাংশ শুল্ক কমানোরও প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে, চীন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা শুরু করবে বলে জানা গিয়েছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের অসাধারণ একটি বৈঠক হয়েছে। তবে বৈঠকের বিষয়বস্তু নিয়ে এখনই বিস্তারিত জানাবো না। ফেন্টানাইল উৎপাদন রোধে আমরা দু’জনেই একমত হয়েছি। জিনপিংও এবিবিষয়ে আরও কঠোর হবে। পাশাপাশি, তারা মার্কিন সয়াবিন ক্রয়ও শুরু করবে। পাশাপাশি, আমরা সিদ্ধান্ত নিয়েছি, চীনের উপর শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হবে।’

এরপরই তিনি বলেন, ‘বিরল খনিজ নিয়ে দু’দেশের সমস্যার সমাধান হয়েছে। এই সংক্রান্ত আমরা একটি চুক্তিও করেছি। যার মেয়াদ এক বছরের। চীন বিরল খনিজ সমৃদ্ধ পণ্য আমেরিকায় রপ্তানি করবে।’

ট্রাম্পের সংযোজন, ‘শীঘ্রই বিস্তারিত তথ্য জানানো হবে। আগামী এপ্রিলে আমি চীন সফরে যাব। অন্যদিকে, জিনপিংও আমেরিকা সফরে আসবেন বলে জানিয়েছেন।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »