শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্যক্তিগত ক্ষোভ ভুলে পাশাপাশি বসলেন ট্রাম্প ও ইলন মাস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:২৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ব্যক্তিগত ক্ষোভ ভুলে পাশাপাশি বসলেন ট্রাম্প ও ইলন মাস্ক

ব্যক্তিগত ক্ষোভ ভুলে পাশাপাশি বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ক। আজ রোববার (২১ সেপ্টেম্বর) প্রয়াত প্রভাবশালী মার্কিন ইনফ্লুয়েন্সার চার্লি কার্কের স্মরণসভায় এ ঘটনা ঘটে।

মাস্ক নিজেই তার এক্স অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন ‘চার্লির জন্য’। বিষয়টি উঠে আসে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে।

এদিন ক্যামেরায় ধরা পরে প্রাক্তন দুই বন্ধুর পাশাপাশি বসে থাকার দৃশ্য। হাসিমুখে একে অপরের সাথে হাত মেলাতেও দেখা যায় দু’জনকে। দীর্ঘ ৪ মাস ধরে চলমান বৈরিতা ঝেড়ে কুশল বিনিময় করেন মার্কিন প্রেসিডেন্ট ও ধনকুবের।

স্মরণসভায় ট্রাম্প-মাস্কের পাশাপাশি উপস্থিত ছিলেন- ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যুদ্ধমন্ত্রী পিট হেগসেথসহ বহু গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তা। পাশাপাশি স্মরণসভায় অংশ নিতে ভিড় করেন হাজারো সমর্থক।

উল্লেখ্য, ট্রাম্পের রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারণায় ২৭০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অনুদান দিয়েছিলেন ইলন মাস্ক। যা সুইং স্টেটগুলোতে রিপাবলিকানদের জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

তবে নির্বাচনের পর হোয়াইট হাউজের ‘ফ্ল্যাগশিপ ট্যাক্স’ এবং ‘ব্যয় বিল’ নিয়ে ট্রাম্পের সাথে সম্পর্ক ছিন্ন করেন মাস্ক। পরে নিজেই একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। যার সম্ভাব্য নামও উঠে আসে গণমাধ্যমে। তবে সব জল্পনা-কল্পনা ছাড়িয়ে তার ‘আমেরিকা ফার্স্ট’ পার্টি এখনও আনুষ্ঠানিকতার মুখ দেখেনি।

এরই মধ্যে ছড়িয়ে পড়ে চার্লি কার্কের স্মরণসভায় পাশাপাশি বসে সাবেক দুই ঘনিষ্ঠ বন্ধুর খোশগল্প করার ছবি। যা নিয়ে নতুন হিসেব-নিকেশ কষছেন অনেকেই। আর বিশ্লেষকরা বলছেন, এ সম্পর্ক আরও গভীরতার দিকে যাবে নাকি এই ছবি পর্যন্তই আটকে থাকবে, তা বোঝা যাবে তাদের দুজনের আগামী দিনের নীতিগত সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের মাধ্যমে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »