শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


মনপুরায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে মাদ্রাসাছাত্রীর অবস্থান
প্রকাশ: ২১ জুন, ২০২৩, ৯:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মনপুরায়  বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে মাদ্রাসাছাত্রীর অবস্থান

মনপুরা (ভোলা) প্রতিনিধি

ভোলার মনপুরায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে প্রেমিকা। সে নবম শ্রেণির মাদ্রাসার ছাত্রী।

মঙ্গলবার দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রেমিকের বাড়িতে অবস্থান করছে প্রেমিকা। এই ঘটনার পর থেকে প্রেমিক পলাতক রয়েছে।

প্রেমিক মনোয়ার হোসেন (২২)। সে পেশায় কৃষক। তার বাড়ি ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুনাফ আলী মোল্লা বাড়ি। অপরদিকে প্রেমিকার বাড়ি ভোলার চরফ্যাসন উপজেলার আসলামপুর ইউনিয়নের আসলামপুর গ্রামের ৯নং ওয়ার্ডে। তিনি হামিদপুর হামিদিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। তার বাবা পেশায় একজন গাড়ি চালক।

ওই প্রেমিকা জানান, মুঠোফোনে পরিচয়ের পর গত দুই বছর ধরে প্রেমিক মনোয়ারের সঙ্গে তার প্রেমের সর্ম্পক। এর পর থেকে প্রেমিকের সঙ্গে চরফ্যানের খামার বাড়িসহ বিভিন্ন জায়গায় একসঙ্গে ছিল। বিয়ের আশ্বাসে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার নামে দৈহিক সম্পর্ক করে। প্রমাণ হিসাবে অন্তরঙ্গ মুর্হূতের অনেক ছবি আছে বলে সে জানায়।

ওই শিক্ষার্থী আরও জানান, সোমবার জানতে পারেন প্রেমিক মনোয়ার অন্যত্র বিয়ে করছেন। তাই তিন মঙ্গলবার চরফ্যাসন বেতুয়া থেকে স্পিডবোটযোগে মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ৭নং ওয়ার্ডে প্রেমিকার বাড়িতে অবস্থান করছে। বিয়ে না করে যাবেন না তিনি। তাছাড়াও তার প্রেমিক তাকে বিয়ে না করলে আত্নহত্যার হুমকিও দেন ওই প্রেমিকা।

এদিকে এই ব্যাপারে প্রেমিক মনোয়ার হোসেন পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে ব্যবহৃত মুঠোফোনে রিং দেওয়ার পর মুঠোফোনটি বন্ধ রেখেছে প্রেমিক। এছাড়াও প্রেমিকের অভিভাবকরাও কিছু বলতে রাজি হয়নি।

এই ব্যাপারে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল জানান, বিয়ের দাবিতে চরফ্যাসন উপজেলার এক মাদ্রাসার ছাত্রী প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে। বিষয়টি সুরাহার চেষ্ঠা চলছে।

এই ব্যাপারে মনপুরা থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। বিষয়টি দেখভালের জন্য পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : শাহীন খান আজাদ

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »