শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


মাঠ ভরাট দেখিয়ে টাকা আত্মসাৎ
প্রকাশ: ১৮ জুন, ২০২৩, ১:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মাঠ ভরাট দেখিয়ে টাকা আত্মসাৎ

ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অবস্থিত পূর্ব চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের সরকারি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। সরেজমিন গিয়ে অভিযোগের সত্যতা মিলেছে। এলাকাবাসী এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিচার ও তদন্ত দাবি করে একটি লিখিত দরখাস্ত দিয়েছেন।

সরেজমিন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের ৩৩ শতাংশ জমির মধ্যে ডোবা, জলাশয় ও নিচু জমির অধিকাংশ স্থানে বালু দিয়ে ভরাট না করে নতুন বিদ্যালয় ভবনের চার পাশে সামান্য কিছু বালু ফেলা হয়েছে প্রায় এক মাস আগে। বাকি স্থান বর্ষা হলেই থৈ থৈ আকার ধারণ করে। বিদ্যালয়ের শিক্ষকদের দাবি, মাঠটি সম্পূর্ণ বালু দিয়ে ভরাট হলে শিক্ষার্থীদের একটি সুন্দর খেলার মাঠ তৈরি হতো।

খোঁজ নিয়ে আরও জানা যায়, স্থানীয় সংসদ-সদস্য আনোয়ার হোসেন মঞ্জু চলতি অর্থবছরের মার্চ মাসে এ বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য এক লাখ টাকা বরাদ্দ দেন। সে অনুযায়ী পাঁচ সদস্যের একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করে বিদ্যালয় ব্যস্থাপনা কমিটি। পরবর্তীতে মাঠ ভরাটের প্রকল্প বাস্তবায়ন কমিটির কাগজপত্রে বড় ধরনের জালিয়াতির ঘটনা ধরা পড়ে। প্রকল্প বাস্তবায়ন কমিটির ওই ভুয়া কাগজপত্রে বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেবা আক্তারকে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসি খানমকে প্রকল্প সেক্রেটারি, সমাজসেবক হিসাবে মো. মিরাজুল ইসলাম ও ফিরোজ হোসেনের নাম জালিয়াতির মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে এ জালিয়াত চক্রের প্রধান সরকারি অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত এবং চন্ডিপুর ইউপির তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা মিরাজুল ইসলাম (প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য) তার স্ত্রী রেবা আক্তার এ বিদ্যালয়ে শিক্ষকতা করার সুবাদে মিরাজুল সব সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে বিদ্যালয়ের সভার কার্য বিবরণী বই তার মাধ্যমে গোপনে বাইরে নিয়ে ফটোকপি করে নিজে (মিরাজুল ইসলাম) এবং নিজের স্ত্রী রেবা আক্তারসহ কয়েক জনের নাম জাল স্বাক্ষর করে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে জমা দিয়ে প্রথম কিস্তির অর্ধ লাখ টাকা আত্মসাৎ করেন।

এ বিষয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম (পিআইও) এ প্রতিনিধিকে জানান, তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা ও সরকারি অর্থ আত্মসাৎকারী মিরাজুল ইসলাম বিভিন্ন চাপের মুখে পড়ে আত্মসাৎ করা ৫০ হাজার টাকা ফেরত দিতে পিআইও অফিসে এসেও জমা দিতে পারেননি। অভিযুক্ত মিরাজুল ইসলাম জানান, ‘আমি বালু ভরাট প্রকল্পের আইন-কানুন সম্পর্কে তেমন কিছু জানি না। আমার স্ত্রী রেবা আক্তার (সহকারী শিক্ষক) কিভাবে প্রকল্প কমিটির সভাপতি হয়েছেন তাও আমি জানি না। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি তা বলতে পারবে।’

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জাকির হোসেন জানান, ‘আমি শুনেছি বালু ভরাটের কিছু টাকা দিয়ে বিদ্যালয়ে একটি শৌচাগার নির্মাণ করে দেওয়া হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বিধিসম্মত হবে না। তবে বিদ্যালয়ের শিক্ষক রেবা আক্তার কিভাবে প্রকল্প কমিটির সভাপতি হয়েছেন তাও তিনি জানেন না। একই ভাবে মিরাজুল ইসলামও কিভাবে প্রকল্প কমিটিতে রয়েছেন সে বিষয়েও তিনি জানেন না বলে জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক
Translate »