শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


গৌরনদীর মাহিলাড়া বাসস্ট্যান্ডে
যুবদল নেতাকে বসতে দেওয়ায় দোকানে তালা মারলেন আ. লীগ নেতা
প্রকাশ: ১৮ জুন, ২০২৩, ৪:৪৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যুবদল নেতাকে বসতে দেওয়ায় দোকানে তালা মারলেন আ. লীগ নেতা

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতাকে দোকানে বসতে দেওয়ায় বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসস্ট্যান্ডে একটি দোকানে শনিবার সকালে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর কবিরাজসহ সাত-আটজন নেতাকর্মীর বিরুদ্ধে এ অভিযোগ করেন দোকান মালিক মো. জাকির হোসেন।

তিনি বলেন, আমার দোকানটি কাঁচামালের আড়ত। যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মো. কামরুজ্জামান দুলাল শুক্রবার সন্ধ্যায় দোকানে বসে চা পান করেন। এ কারণে শনিবার সকালে দোকানে তালা ঝুলিয়ে দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ সাত-আটজন নেতাকর্মী। এ সময় কামরুজ্জামান দুলালকে কেন বসতে দিয়েছি তা জানতে চেয়ে আমাকে গালাগাল করেন। আমার কাঁচামালের আড়তে আম, লিচুসহ বিভিন্ন ফল রয়েছে। তালা দেওয়ায় পচে যাবে। আমি আলমগীর কবিরাজকে অনেক অনুরোধ করার পরও দোকানের চাবি দেননি।

অভিযোগে বিষয়ে মো. আলমগীর কবিরাজ বলেন, জাকির হোসেন তার দোকানে অবৈধ মালামাল রাখেন। সেখানে সমাজবিরোধী কাজ করেন। এ জন্য দোকান বন্ধ করা হয়েছে। তবে আমি একা নই, আরও নেতারা মিলেই দোকানটি বন্ধ করেছি।

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন  বলেন, থানায় কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

যুবদলের সহসভাপতি মো. কামরুজ্জামান দুলাল  বলেন, মাহিলাড়া আমার বাড়ি। ওখানে আমি বড় হয়েছি। বরিশাল থেকে ঢাকা আসার পথে আমার আত্মীয়র দোকানে বসে চা পান করেছি। এ জন্য তার ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এটি খুবই দুঃখজনক ও নিন্দাজনক।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : শাহীন খান আজাদ

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »