শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


রিপোর্ট দেখা চিকিৎসার অংশ, নাকি বিচ্ছিন্ন কিছু?
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫, ৩:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রিপোর্ট দেখা চিকিৎসার অংশ, নাকি বিচ্ছিন্ন কিছু?

কিছুদিন পর পর মানুষের মনে একটা ক্ষোভ উথলে উঠে যে, চিকিৎসকের কাছ থেকে রোগ নির্ণয়ের জন্য যে ইনভেস্টিগেশন দেওয়া হয়েছে সেটা আবার দেখানোর জন্য ভিজিট দেওয়া লাগবে কেন?

প্রশ্ন হলো—ইনভেস্টিগেশন কেন দেয়া হয়?

রোগীর নানান রকমের উপসর্গ থেকে প্রথমে চার-পাঁচটা রোগের একটা ছোট্ট তালিকা তৈরি করা হয়। সেটা থেকে একটা রোগকে বেছে নেওয়ার জন্য ইনভেস্টিগেশন।

আবার হাজার হাজার ইনভেস্টিগেশনের মধ্য থেকে প্রয়োজনীয় ইনভেস্টিগেশনের যে ছোট্ট তালিকা তৈরি করা হয়, সেটাতেও ডাক্তারদের একটা জ্ঞান ও অভিজ্ঞতার প্রয়োজন পড়ে।

ইনভেস্টিগেশনের ফলাফলের উপর নির্ভর করে রোগ নির্ণয় করা হবে এবং ঠিক মতো ওষুধ দেওয়া হবে।

সার্জারির ক্ষেত্রে রিপোর্ট দেখার পরে একাধিক রকমের বিকল্প থেকে একটা নির্দিষ্ট সার্জারিকে বেছে নেয়া হয়। অর্থাৎ এটাই দাঁড়ালো যে, রিপোর্ট দেখা মানে শুধু রিপোর্টের উপর হাত বুলানো নয়, চোখ বুলানোও নয়। বরং ইনভেস্টিগেশন থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে রোগীকে পরিপূর্ণ চিকিৎসা দেয়ার একটা ধাপ মাত্র।

যদি রিপোর্টে চোখ বুলানোটাই সার ছিল তাহলে তো ইনভেস্টিগেশন দেখারই দরকার পড়তো না। ওগুলো করার পর রোগীর হাতে দিলেই রোগীর রোগ ভালো হয়ে যেত। এবং সে ক্ষেত্রে টাকা দেয়ার কথা নাও ভাবা যেতে পারত‌। কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে, ব্যাপারটা তা নয়।

যদি কোন ডাক্তার টাকা না নেন, তাহলে সেটা তাঁর ব্যাপার। কিন্তু তিনি যদি ইনভেস্টিগেশন দেখার জন্য টাকা নেন, তাহলে ওটাকে কোনমতেই দোষ দেয়া যায় না।

যুক্তরাজ্যে আমরা কি প্র্যাকটিস করি, সেটা একটু বলি। এখানে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় (এনএইচএস) যা করা হয়, সবই ফ্রি। কিন্তু প্রাইভেট ক্লিনিকে যখনই রোগী দেখা হয়, তখন ডাক্তাররা নিজেদের ফি নিজেরা নির্ধারণ করে নেন। কোন কোন ক্ষেত্রে ইনভেস্টিগেশন দেয়ার পরে যে কনসালটেশন হয় সেখানে রোগীকে অল্প সময়ের জন্য বরং তুলনামূলকভাবে আরো বেশি ফি দিতে হয়।

আমার নিজের প্র্যাকটিসে আমি রোগীর ফলাফল দেখে নির্দিষ্ট চিকিৎসা নির্ধারণ করার জন্য ফলোআপ ক্লিনিকে মিনিট হিসাব করলে, প্রথম কনসালটেশনের তুলনায় দেড়গুণ ফি নিই।

এখানে ইন্সুরেন্সের একটা ব্যাপার আছে। সবাই জানে যে, পৃথিবীর সব রকমের ইনসিওরেন্স খুবই চাপাচাপি করে তারপর ফি নির্ধারণ করে থাকে। তারাও ফলোআপ কনসালটেশনের জন্য সময় হিসাব করলে তুলনামূলকভাবে বেশি ফি নির্ধারণ করে থাকে।

সুতরাং বাংলাদেশে কয়েকদিন পর পর এই হুজুগ তোলার কোনো অর্থ হয় না। বরং ডাক্তাররা নিজেরাই যৌক্তিক ফি নির্ধারণ করে এবং রোগীরা সেই ফি প্রদান করে পারস্পরিক সম্পর্ক মধুর (কমপক্ষে সহনীয়) রাখার চেষ্টা করা যেতে পারে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : শাহীন খান আজাদ

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »