সোমবার ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সাবেক ডিআইজি আশরাফুর রহমান ও ওসি শফিকুর রহমানের বিরুদ্ধে ঘুষ–দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক
প্রকাশ: ২৪ জানুয়ারি, ২০২৬, ১:৪১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাবেক ডিআইজি আশরাফুর রহমান ও ওসি শফিকুর রহমানের বিরুদ্ধে ঘুষ–দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

বিডি ২৪ নিউজ অনলাইন: পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশরাফুর রহমান ও ময়মনসিংহ কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান খানের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তথ্যানুসন্ধানের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্র জানায়, গত ৪ নভেম্বর কমিশনের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মাঠপর্যায়ের কর্মকর্তাদের অভিযোগ সংশ্লিষ্ট তথ্যানুসন্ধান পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জে দায়িত্ব পালনকালে সাবেক ডিআইজি মো. আশরাফুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ঘুষের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। একই সময়ে ময়মনসিংহ কোতোয়ালি থানায় দায়িত্ব পালনকালে সাবেক ওসি মো. শফিকুর রহমান খানের বিরুদ্ধেও অনুরূপ অভিযোগ পাওয়া যায়।

দুদক জানিয়েছে, প্রাপ্ত অভিযোগের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে পৃথকভাবে তথ্যানুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কাজে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »