বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


২৩ বিশিষ্টজনের বিবৃতি : মতপ্রকাশের স্বাধীনতা এবং মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা দমনে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার
প্রকাশ: ৩০ মার্চ, ২০২৩, ১১:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

২৩ বিশিষ্টজনের বিবৃতি : মতপ্রকাশের স্বাধীনতা এবং মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা দমনে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা এবং নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছেন দেশের ২৩ জন বিশিষ্ট নাগরিক। তাঁরা মনে করেন, কোনো সংবাদ ও সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে প্রেস কাউন্সিলের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ গ্রহণ না করে যেভাবে এই আইনের অধীনে মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটছে, তা দেশের সাংবাদিকতার স্বাধীন ধারাকে রুদ্ধ করার অসৎ উদ্দেশ্য থেকেই করা হয়েছে বলে প্রতীয়মান।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা উল্লেখ করেন বিশিষ্টজনেরা। তাঁরা অবিলম্বে মতিউর রহমান ও শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, শামসুজ্জামানের কারামুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

বিবৃতিদাতারা হলেন জাফরুল্লাহ চৌধুরী, হোসেন জিল্লুর রহমান, হামিদা হোসেন, খুশী কবির, শাহীন আনাম, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, শামসুল হুদা, শিরিন হক, পারভীন হাসান, শাহদীন মালিক, জেড আই খান পান্না, সৈয়দা রিজওয়ানা হাসান, সারা হোসেন, সুমাইয়া খায়ের, শাহনাজ হুদা, আসিফ নজরুল, রোবায়েত ফেরদৌস, নূর খান লিটন, শহিদুল আলম, রেহনুমা আহমেদ, অরূপ রাহী ও সায়দিয়া গুলরুখ।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এসব ঘটনা মতপ্রকাশের স্বাধীনতা এবং মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা দমনে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের আরও একটি উদ্বেগজনক নজির সৃষ্টি করেছে।

নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, নিপীড়নমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না করে দেশের সংবাদমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতায় বারবার হস্তক্ষেপ করার ন্যক্কারজনক ঘটনাগুলো ভীতি সৃষ্টির অপপ্রয়াস।

বিবৃতিতে বলা হয়, ২৬ মার্চ প্রথম আলো অনলাইনে প্রকাশিত একটি সংবাদের পরিপ্রেক্ষিতে প্রতিবেদক শামসুজ্জামানকে মধ্যরাতে তাঁর বাসভবন থেকে উঠিয়ে নেওয়া হয়। পরে তাঁকে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। শামসুজ্জামানকে গ্রেপ্তারের বিরুদ্ধে সাংবাদিক সমাজ ও সমাজের বিভিন্ন মহলের প্রতিবাদকে আমলে না নিয়ে উল্টো ২৯ মার্চ মধ্যরাতে একই সংবাদকে কেন্দ্র করে পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়। সেই মামলায়ও শামসুজ্জামানকে আসামি করা হয়।

বিশিষ্টজনেরা বিবৃতিতে উল্লেখ করেন, ২২ মার্চ নওগাঁয় সুলতানা জেসমিনকে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব আটক করে। পরে র‌্যাব হেফাজতে তাঁর মৃত্যু হলে দেশব্যাপী তীব্র প্রতিবাদ হয়। এমন মর্মান্তিক ঘটনার পরও ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ থামছে না, যা সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তারের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »