শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


২৫ হাজার কোটি টাকার তহবিল ছোট উদ্যোক্তাদের ঋণ দেওয়ার শর্ত শিথিল
প্রকাশ: ২৯ মার্চ, ২০২৩, ১:০৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

২৫ হাজার কোটি টাকার তহবিল ছোট উদ্যোক্তাদের ঋণ দেওয়ার শর্ত শিথিল

ছোট উদ্যোক্তাদের জন্য গঠিত বিশেষ তহবিল থেকে ঋণ দেওয়ার শর্ত শিথিল করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে ছোট উদ্যোক্তাদের কম সুদে ও সহজ শর্তে ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের গঠিত ২৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিলের বিতরণের নীতিমালা শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকের চাহিদা অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যে কোনো খাতে তহবিলের অর্থ থেকে ঋণ বিতরণ করতে পারবে। এ শিথিলতা আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

এ বিষয়ে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে সার্কুলারে উলে­খ করা হয়েছে।

এর আগে গত বছরের জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংক কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কম সুদে ও সহজ শর্তে ঋণের জোগান দিতে ২৫ হাজার কোটি টাকার একটি তহবিল গঠণ করে। ওই তহবিল থেকে বিশেষ করে ছোট উদ্যোক্তাদের ৭ শতাংশ সুদে ঋণ দেওয়া হচ্ছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ অর্থের ৬০ শতাংশ মেয়াদি ঋণ ও ৪০ শতাংশ চলতি মূলধন হিসাবে বিতরণ করতে হবে।

মেয়াদি ঋণ আদায়ের ক্ষেত্রে ছয় মাস গ্রেস পিরিয়ডসহ ৫ বছর মেয়াদে ত্রৈমাসিকভিত্তিতে ও চলতি মূলধন ঋণের প্রদত্ত অর্থ এক বছর পর সুদসহ এককালীন আদায় করতে হবে।
এ তহবিল থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে গ্রাহককে কোনো জামানত দিতে হবে না। জামানত ছাড়াই ঋণ দেওয়া হবে। তবে গ্রাহকের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক গ্যারান্টি নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »