সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


অডিশন ছাড়াই শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় তাসনিয়া ফারিণ
প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ৩:২৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

অডিশন ছাড়াই শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক: সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শো’তে অভিনেতা আফরান নিশোর সাথে সঞ্চালনার দায়িত্বে ছিলেন তাসনিয়া ফারিণ। অনুষ্ঠানের একটা পর্যায়ে মঞ্চে পুরস্কার নিতে ওঠেন শাকিব খান। মঞ্চে কথা বলার একপর্যায়ে তাসনিয়া ফারিণ ইচ্ছা পোষণ করেন শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয়ের। ফারিণের সেই ইচ্ছা পূরণ হতে চলছে।

শাকিব খানের পরের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’এ থাকার সম্ভাবনা প্রবল। এই ছবির তিন নায়িকার একজন হতে চলছেন ফারিণ। ইধিকা পালের কথা আগে শোনা গেলেও এবার বিভিন্ন সূত্রে মোটামুটি নিশ্চিত দ্বিতীয় নায়িকা হচ্ছেন ফারিণ।

আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।মেরিল-প্রথম আলো পুরস্কারের মঞ্চে শাকিব খানের হাত ধরে ফারিণ বলেছিলেন, ‘ভাইয়া, আপনি অনেক সিনেমা করছেন। আমারও একটা সিনেমা আসছে সামনে। প্লিজ, আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?’এরপর পাশ থেকে ফারিণকে উদ্দেশ করে আফরান নিশোকে বলতে শোনা যায়, ‘তাই না? এখন তাকে দেখে কাজ করতে হবে?’

সঙ্গে সঙ্গে নিশোকে এর জবাবে ফারিণ বলেন, ‘ওমা! শাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে। তোমার সাথে কাজ করা কি কারও স্বপ্ন থাকে?’পাশ থেকে হাসিমুখে ফারিণকে উদ্দেশ করে শাকিব খান বলেন, ‘তোমার অডিশন লাগবে না।’অবশেষে ফারিণের সেই সুযোগ এসেছে, শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় তিন নায়িকার একজন হতে চলছেন তাসনিয়া ফারিণ।

‘প্রিন্স’ সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। এরই মধ্যে এই সিনেমার পরিচালক ও প্রযোজকের সঙ্গে ফারিণের প্রাথমিক সব কথাবার্তা হয়েছে। জানা গেছে, ফারিণও বেশ আগ্রহী শাকিব খানের সঙ্গে কাজ করতে। চরিত্রটিও পছন্দ হয়েছে। যেকোনো সময় আসবে আনুষ্ঠানিক ঘোষণা। তবে এ নিয়ে আপাতত পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান এবং ফারিণ কেউই কিছু বলতে চাইছে না।

ভারতীয় সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পাল বাংলাদেশে প্রথম অভিনয় করেন শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায়। এই সিনেমা তাঁকে রাতারাতি তুমুল জনপ্রিয়তা এনে দেয়। এরপর এ বছরের ব্লকবাস্টার সিনেমা ‘বরবাদ’—এও শাকিবের বিপরীতে ছিলেন ইধিকা পাল। ‘প্রিন্স’ হবে শাকিব খানের সঙ্গে তাঁর তৃতীয় চলচ্চিত্র। অন্যদিকে তাসনিয়া ফারিণের সবকিছু ঠিকঠাক হলে এটি হবে শাকিবের সঙ্গে তাঁর প্রথম চলচ্চিত্র।

১০ বছরের বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন তাসনিয়া ফারিণ। ছোট পর্দা ও ওটিটিতে সফলতার পর বড় পর্দায়ও তিনি দেখিয়েছেন সম্ভাবনার ঝলক। ২০২৩ সালে টালিউডে ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর, আর এ বছরের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘ইনসাফ’ দিয়ে শুরু হয় ঢালিউড যাত্রা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »