মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


অনিয়ম এর সংস্কৃতি আর কতকাল?
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৫৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অনিয়ম এর সংস্কৃতি আর কতকাল?

মুহাম্মাদ রিয়াজ উদ্দিন :
সব জায়গার দুর্নীতি বন্ধ হবে কবে? অনিয়ম করাই সব খানে নিয়মে পরিণত হয়েছে। কেউ সৎ থাকার চেষ্টা করেও সৎ থাকার উপায় নেই। ইউ এন ও এর কার্যালয়ে যেটা ফ্রি ভাবে সার্ভিস পাবার কথা সেটা পেতেও ২০০০/- স্টাফকে দিতে হচ্ছে। ইউনিয়ন ভূমি অফিসে বড় সাইনবোর্ডে লেখা থাকে ‘অনলাইন নামজারি ফি ১১৫০/-‘ অথচ নামজারি করাতে গেলে ৫/৬ হাজারের নিচে করানো মুশকিল। আর কেউ নির্ধারিত ফি’তে করাতে গেলে এটা/ওটা লাগার কথা বলে ভোগান্তির শেষ থাকে না। তখন ভোগান্তির কথা ভেবে ‘সৎ’ থেকে বের হয়ে ‘অসৎ’ হতেই হয়। শিক্ষকদের জাতির কারিগর বলা হয়। শিক্ষা অফিসে গেলে শিক্ষকদের জন্য অফিস সহায়ক/ কম্পিউটার অপারেটর এর কাছ থেকেও ‘ফ্রি’ সার্ভিস পাওয়া যায় না। অথচ তাঁদের রাখা হয়েছে শিক্ষকদের কাজকে সহজ করার জন্য। সরকারি হাসপাতালে টেস্ট জন্য মেশিন থাকলেও ‘অপারেটর’ নেই। আবার ‘অপারেটর’ থাকলেও ‘মেশিন’ সচল থাকেনা। কিংবা সব থাকলেও যে ‘টেস্টে’ খরচ বেশি সেটা বাইরে থেকে করাতে হয়। সারের দোকানে সারের প্রতি কেজির দাম সম্বলিত চার্ট ঝুলানো থাকে অথচ সেই ‘নির্ধারিত’ দামে সার কেনা যায় না। সরকারি ভাবে ৩০ কেজি চাল ১০/- হারে ক্রয়ের সুযোগ কেউ পেলেও মূলত অনেক জায়গায় ২৮/২৯ কেজি দেয়া হয়। ১/২ কেজি কোথায় যায় কেউ জানে না। সেদিন পত্রিকার কাগজে ছাপা হয়েছে ‘উদ্বোধনের পর পরই হাজার কোটি টাকার সেতু ভাঙা হবে’! কী দারুণ তাই না? রাজধানীর জুড়ে এক সচিব স্যার এর ছবি সম্বলিত পোস্টার/ব্যানার লাগাতে নাকি ২ কোটির মত ব্যয় হয়েছে। সেটাও গণমাধ্যমে প্রকাশিত না হলে কেউ-ই জানত না। দ্বীপ জেলা ভোলার এক সাংসদ এর বিরুদ্ধে কিছু অনিয়ম/দুর্নীতির অভিযোগ উঠেছে। কারো বিরুদ্ধে ‘অভিযোগ’ করলেই সব প্রমাণিত হয়ে যায় না। আইন আদালতে ‘খু*নি’ রা স্বাক্ষীর অভাবে খালাশ পেয়ে সরকারি/ বেসরকারি সফরে যেতে পারেন।

মুহাম্মাদ রিয়াজ উদ্দিন
বরিশাল।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »