শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


অবরুদ্ধ বিএনপি কার্যালয়, থমথমে নয়াপল্টন
প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২২, ১:১১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অবরুদ্ধ বিএনপি কার্যালয়, থমথমে নয়াপল্টন

১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর রাজধানীর নয়াপল্টন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ আছে। এলাকাজুড়ে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নয়াপল্টল এলাকায় দেখা গেছে, বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান। কার্যালয়ের সামনের রাস্তার দুই পাশে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। জরুরি কোনো প্রয়োজন ছাড়া পথচারীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কার্যালয়ের সামনের সড়ক পুরোপুরি বন্ধ।

bnp-dhaka

নয়েপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান। সংগৃহীত ছবি

এছাড়া কোনো যানবাহন যাতে এ সড়কে প্রবেশ না করতে পারে, সেজন্য বিজয়নগরের নাইটিংগেল মোড় ও ফকিরাপুল মোড়ে ব্যারিকেড বসিয়েছে পুলিশ।

স্থানীয়দের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। তারা কিছুটা আতংকের মধ্যে রয়েছেন বলে জানান। পথচারীদের পরিচয় নিশ্চিত করে প্রবেশ করতে দিচ্ছে পুলিশ। ব্যাগ ও শরীর তল্লাশি করা হচ্ছে। পরিচয় নিশ্চিত না হলে ব্যারিকেড থেকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে।

এর আগে, বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে নেতা-কর্মীদের ভিড়ে রাস্তা বন্ধ হওয়া নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির ১ জন নিহত হয়েছেন। কয়েকশ আহত হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

bnp-police-nayapaltan-5

সংঘর্ষে বিএনপির বহু নেতা-কর্মী আহত হন। ছবি: স্টার মেইল

এছাড়া সংঘর্ষে আহত হয়েছেন গণমাধ্যমের কয়েকজন সাংবাদিক। দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক শামসুল আলম বাদশার কপালে ৫টি সেলাই দেয়া হয়েছে।

সংঘর্ষের পরে বিকাল সোয়া ৪টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে‌ অভিযান চালায় পুলিশ। এ সময় কার্যালয়ের ভেতরে ও সামনে থেকে তিন শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়। আটকদের মধ্যে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন আছেন।

bnp-police-nayapaltan-6

সংঘর্ষের ঘটনায় বিএনপির তিন শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়।

পরে মির্জা ফখরুল কার্যালয়ের সামনে আসেন। প্রথমে তাকে কার্যালয়ের ভেতরে ঢুকতে বাধা দিলেও পরে যেতে দেওয়া হয়। তবে মির্জা ফখরুল সেখানে না ঢুকে কার্যালয়ের সামনে অবস্থান নেন। রাত ৮টার দিকে তিনি স্থান ত্যাগ করেন।

এদিকে, সংঘর্ষের ঘটনায় আজ বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি করবে বিএনপি। বুধবার রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »