মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


অভিজ্ঞতা ছাড়াই ব্র্যাকে চাকরির সুযোগ, সেকেন্ড ক্লাস থাকলেই চলবে
প্রকাশ: ৪ আগস্ট, ২০২২, ১:১১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

অভিজ্ঞতা ছাড়াই ব্র্যাকে চাকরির সুযোগ, সেকেন্ড ক্লাস থাকলেই চলবে

চাকরি ডেস্ক

ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা। আর্থ সামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি টেকসই দারিদ্য বিমোচনে কাজ করছে। ফলে নিত্য নতুন যোগ হচ্ছে কর্মক্ষেত্র, বাড়ছে কাজের পরিধি। এই ধারাবাহিকতায় সংস্থাটি এবার মাঠ পর্যায়ে কাজের জন্য লোকবল নিয়োগ দেবে। ব্র্যাকে চাকরি করতে ইচ্ছুক যে কেউ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।

পদের নাম : শাখা হিসাব কর্মকর্তা। বিভাগের নাম : অর্থ ও হিসাব। পদের সংখ্যা : উল্লেখ নেই। আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগে স্নাতক পাস করতে হবে। তবে শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ থাকতে হবে, সমমান জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো ধরণের তৃতীয় বিভাগ থাকা চলবে না।

চুড়ান্ত নিয়োগের পর প্রার্থীদের ব্র্যাকের মাঠ পর্যায় চলমান প্রজেক্টের হয়ে কাজ করতে হবে। দৈনিক আর্থিক লেনদেন সম্পন্ন করে হিসাব ভুক্ত করতে হবে। ব্যাংক লেনদেন সম্পন্ন করতে হবে। সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। রেজিস্টার এবং ফাইল হালনাগাদ ও সংরক্ষণ করতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন নির্ধারণ হবে প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুসারে। বেতন ছাড়াও উৎসব ভাতা, আনুতোষিক, প্রদায়ক ভবিষ্যনিধি, স্বাস্থ্য ও জীবনবীমা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: সরাসরি আবেদন গ্রহণযোগ্য নয়। তাই আবেদন করতে হবে অনলাইনে, ব্র্যাকের ক্যারিয়ার বিষয়ক ওয়েব সাইটের মাধ্যমে।

আবেদন করতে ক্লিক করুন এখানে।

তবে চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তার সঙ্গে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করলে প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আবেদনের শেষ তারিখ : ১০ আগস্ট, ২০২২




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »