শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


অভিনব পন্থায় লঞ্চযাত্রীদের সর্বস্ব কেড়ে নিত ওরা
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১:০৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

অভিনব পন্থায় লঞ্চযাত্রীদের সর্বস্ব কেড়ে নিত ওরা

অনলাইন ডেস্ক :

কখনো যাত্রীবেশে, কখনোবা সহায়তার অজুহাতে, আবার কখনো কেবিন বয় সেজে লঞ্চের টার্গেট যাত্রীর স্বর্ণালংকার ও টাকা-পয়সা হাতিয়ে নেয় ওরা। এমন একটি আন্তঃজেলা চোর চক্রের সন্ধান পেয়েছে সদরঘাট নৌ থানা পুলিশ। ওই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সরেজমিন জানা গেছে, ঢাকা নদীবন্দর থেকে দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলোতে একটি আন্তঃজেলা চোর চক্র প্রায় হানা দিয়ে কেবিন যাত্রীদের সর্বস্ব কেড়ে নিয়ে সটকে পড়ছে।

১৪ সেপ্টেম্বর রাতে এমভি সুরভী-৭ লঞ্চের ৩০৫ নম্বর কেবিনের দরজা লক ভেঙে চক্রের দুই সদস্য হানা দিয়ে ঝরনা বেগম নামে এক যাত্রীর ৪ ভরি স্বর্ণ, ১ লাখ ২৭ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র হাতিয়ে নেয়। পরে লঞ্চ কর্তৃপক্ষ ও নৌ পুলিশ সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে চুরির বিষয়টি উদ্ঘাটন করে।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। পরে সদরঘাট নৌ থানার এসআই রেজাউল করিমের নেতৃত্বে ওই চক্রের দুই সদস্যকে ঢাকা নদীবন্দরের পন্টুন থেকে গ্রেফতার করা হয়। তারা জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করে। তাছাড়া তাদের চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়।

গ্রেফতারকালে তাদের কাছ থেকে কেবিনের ডুপ্লিকেট চাবি ও কেবিনের দরজার লক ভাঙার যন্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতার চক্রের সদস্যরা হলো বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের সাহেব আলি বিশ্বাসের ছেলে খাইরুল ইসলাম বিশ্বাস ও খালেক হাওলাদারের ছেলে স্বপন হাওলাদার।

এছাড়া পলাতক অন্য সদস্যরা হলো বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের আইয়ুব আলী মুসল্লীর ছেলে মিজান মুসল্লী ও হোসেন খাঁর ছেলে মাসুদ খাঁ।

পুলিশের কাছে আটক চক্রের সদস্যরা বলে, তারা লঞ্চের টার্গেট যাত্রীর স্বর্ণালংকার ও টাকা-পয়সা হাতিয়ে নিত। এ ছাড়া অনেক সময় যাত্রীদের ছুরিকাঘাত করে নদীতে ফেলে দিত।

সদরঘাট নৌ থানার ওসি শফিকুর রহমান খান বলেন, আন্তঃজেলা চোর চক্রটি দীর্ঘ দিন ধরে লঞ্চের যাত্রীদের টার্গেট করে অভিনব পন্থায় সর্বস্ব কেড়ে নিত। গত এক বছরে তারা অন্তত ২০টি চুরির ঘটনা ঘটিয়েছে। চক্রটির অন্তত ২৫-৩০ জন সক্রিয় সদস্য রয়েছে। তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »