সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অযত্নে-অবহেলায় নিশ্চিহ্ন হচ্ছে লাকুটিয়া জমিদারবাড়ি
প্রকাশ: ১২ আগস্ট, ২০২২, ৭:৩১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অযত্নে-অবহেলায় নিশ্চিহ্ন হচ্ছে লাকুটিয়া জমিদারবাড়ি

॥ শুভব্রত দত্ত ॥
জেলার সদর উপজেলার কাশিপুরে অযত্নে অবহেলায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক লাকুটিয়া জমিদার বাড়ি।
স্থানীয় একাধিক সূত্রে পাওয়া তথ্যানুযায়ী জানাগেছে, জমিদার বাড়িটি আনুমানিক ১৬০০ কিংবা ১৭০০ সালে জমিদার রাজ চন্দ্র রায় নির্মাণ করেন। রাজ চন্দ্রের পুত্র পিয়ারী লাল রায় একজন লব্ধ প্রতিষ্ঠিত ব্যারিস্টার ও সমাজসেবী ছিলেন। তাঁর দুই পুত্র বিখ্যাত বৈমানিক ইন্দ্রনীল রায় চৌধুরী ও মুষ্টিযোদ্ধা (বক্সার) শ্রী পরেশ লাল রায়। তবে এ জমিদার বংশের মূল প্রতিষ্ঠাতা ছিলেন রূপ চন্দ্র রায়। জমিদার বংশের লোকেরা অনেক জনহিতকর কাজ করে গেছেন। তারা তখনকার সময়ে উল্লেখযোগ্য “রাজ চন্দ্র কলেজ” ও “পুষ্প রানী উচ্চমাধ্যমিক এবং প্রাইমারী বিদ্যালয়” নির্মাণ করেছিলেন। বর্তমানে এখানে তাদের কোনো উত্তরসূরি নেই। এখানে শেষ জমিদার ছিলেন দেবেন্দ্র রায় চৌধুরী। পরে তিনি ভারতের কলকাতায় স্ব-পরিবারে চলে যান এবং সেখানেই মৃত্যুবরন করেন। তবে তিনি তার মেয়ে মন্দিরা রায় চৌধুরী (মুখার্জী) কে বরিশালের কাশিপুর ফিসারী রোড মুখার্জী বাড়িতে বীর মুক্তিযোদ্ধা শ্রী মুকুল মুখার্জীর সঙ্গে বিয়ে দেন। তিনি এখনো এখানে বসবাস করেন। বসবাসের জন্য দ্বিতল একটি প্রাসাদ রয়েছে।
এছাড়াও জমিদার বাড়িটিতে একটি মঠ, দিঘী ও মাঠ রয়েছে। বর্তমানে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এ জমিদার বাড়িটির অনেকাংশ প্রায় ধ্বংস হয়ে গেছে। ভবনগুলো শ্যাওলা পরে আচ্ছাদিত হয়ে আছে। বাড়িটি সংস্কার না হওয়ায় দিন-দিন তার সৌন্দর্য হারাচ্ছে। অথচ এ বাড়িতে মহান মুক্তিযুদ্ধ চলাকালে ট্রেনিং ক্যাম্প ছিলো। বহু বীর মুক্তিযোদ্ধাকে আশ্রয় দেয়া হয়েছিল। বাড়িটির দরজা জানালাগুলো ভেঙে গেলেও সুপ্রাচীন এ দোতলা বাড়িটি কালের স্বাক্ষী হিসেবে এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে।
স্থানীয় সূত্র আরো জানায়, বর্তমানে জমিদার বাড়িটি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধায়নে রয়েছে। এখানে বিভিন্ন সময় দেশী-বিদেশী পর্যটকগণ পরিদর্শন করতে আসেন। এছাড়াও বাড়িটি “বরিশাল জেলার প্রতœতাত্ত্বিক স্থাপনা” বিষয় শ্রেণীতে অন্তর্ভুক্ত রয়েছে।
এ বিষয়ে লাকুটিয়া জমিদার বাড়িটির উত্তরাধিকারী মন্দিরা রায় চৌধুরী (মুখার্জী)-এর স্বামী বীর মুক্তিযোদ্ধা শ্রী মুকুল মুখার্জী বলেন, স্থানীয় একটি চক্র মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বাড়িটি এবং এর আশপাশের জমি দীর্ঘদিন ধরে দখল করার পাঁয়তারা চালাচ্ছে। বর্তমানে বাড়িটি রক্ষার্থে মামলা পরিচালনা করছি।
এ বিষয়ে জমিদার বাড়িটির উত্তরাধিকারী মন্দিরা রায় চৌধুরী (মুখার্জী) বলেন, এ বাড়িটি সৌন্দর্য দেখতে এখনো বহু দেশি-বিদেশী পর্যটক আসেন। অনন্য এ স্থাপনাটি রক্ষার্থে সরকারের পক্ষ থেকে এগিয়ে আসা উচিৎ।
এ প্রসঙ্গে বরিশাল জেলা প্রসাশক জসিম উদ্দিন হায়দার বাসস’কে বলেন, ব্যক্তিগত ভাবে বিগত রোজার ঈদে আমি ও আমার পরিবার জমিদার বাড়িটি দেখতে গিয়েছিলাম। এ জমিদার বাড়িটি বৃহৎত্তম বরিশালের প্রাচীন জমিদার বাড়িগুলোর মধ্যে অন্যতম বাড়ি। তাছাড়া এটি একটি অনন্য স্থাপনা।
তিনি আরো বলেন , জমিদার বাড়িটি সংস্কারের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা দেয়া হয়েছে। যা আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে শুরু করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »