বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে তিন সন্তানের জন্ম
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২২, ১:৪৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে তিন সন্তানের জন্ম

 রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুরে একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়েছেন এক গৃহবধূ। মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে উপজেলার চাড়াখালী গ্রামে নানার বাড়িতে কোনো অস্ত্রোপচার ছাড়াই তিন সন্তানের জন্ম হয়। বর্তমানে ওই তিন নবজাতক ও তাদের মা সুস্থ রয়েছেন।

নবজাতকদের মায়ের নাম নাজমিন বেগম। তিনি পার্শ্ববর্তী পিরোজপুর জেলা সদরের হুলারহাট এলাকার মো. ইউনুস হাওলাদারের দ্বিতীয় স্ত্রী। নাজমিনের বাবার বাড়ি রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের চাড়াখালী গ্রামে।

নাজমিনের ভাই মো. হাফেজ জমাদ্দার বলেন, ৫ বছর পূর্বে পার্শ্ববর্তী পিরোজপুর জেলা সদরের হুলারহাট এলাকার মো. ইউনুস হাওলাদারের সঙ্গে নাজমিনের বিয়ে হয়। ইউনুস পেশায় একজন রিকশাচালক। বিয়ের কয়েক মাসের মধ্যে নাজমিন জানতে পারে তার স্বামী আগে একটি বিয়ে করেছে। সে ঘরেও ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। সেই থেকে তার বাবার বাড়িতেই থাকেন। ইউনুস সেখানে আসা যাওয়া করেন।

নাজমিনের বাবা হারুন ভিক্ষা করে তাদের খরচ চালায়। মঙ্গলবার রাতে হঠাৎ প্রসব ব্যথা উঠলে খরচ চালানোর অবস্থা না থাকায় বাড়িতেই স্বাভাবিক প্রসবে ৩ সন্তানের জন্ম দেন ওই নারী। তিনজনই পুত্র সন্তান। ইতো মধ্যে তাদের ৩ জনের নাম যথাক্রমে খলিলউল্লাহ, রবিউল আলম ও ইমাম হোসেন রেখেছেন তাদের নানি জাহানুর বেগম। নাজমিনের এর আগেও লিমা নামে ৪ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

নাজমিনের ভাই মো. হাফেজ জমাদ্দার আরও বলেন, আমি একসঙ্গে ৩ ভাগনের মামা হয়েছি। বোনের ৩ নবজাতকের জন্মের খরব এলাকায় ছড়িয়ে পড়লে সকাল থেকেই এলাকার লোকজন দেখতে আসছেন। আমার ভাগনেরা ও বোন সুস্থ রয়েছে।

নাজমিনের বাবা মো. হারুন জমাদ্দার বলেন, আমি অসুস্থ মানুষ, এক বছর আগে আমার পা ভেঙে পঙ্গু হয়ে গেছি। লোকজনের কাছে হাত পেতে যা পাই তা দিয়েই কোনো রকম চলে আসছিল। এখন একসঙ্গে ৩ নাতির নানা হয়েছি। কীভাবে তাদের চালাবো চিন্তা করতেছি। নাতিদের জন্মের খরব পেয়েও তাদের বাবা এখনো পর্যন্ত কোনো খোঁজখবর নেয়নি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »