মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


অস্ত্র হাতে ভাইরাল সেই যুবলীগ নেতার লাইসেন্স বাতিল
প্রকাশ: ১০ আগস্ট, ২০২২, ১২:৪৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অস্ত্র হাতে ভাইরাল সেই যুবলীগ নেতার লাইসেন্স বাতিল

কুমিল্লা প্রতিনিধি :

অস্ত্র হাতে ভাইরাল হওয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের যুবলীগ নেতা মোস্তফা মনিরুজ্জামান জুয়েলের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে জেলা প্রশাসন।কুমিল্লার জেলা প্রশাসক কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জুয়েলের অস্ত্রের লাইসেন্স বাতিল করে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান একটি চিঠি দিয়েছেন।

জেলা প্রশাসকের চিঠিতে জানানো হয়, গত ১৪ জুলাই বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়, সেখানে মোস্তফা মনিরুজ্জামান জুয়েলের নামে ইস্যু করা অন্ত্র যা দেখতে অত্যাধুনিক ও সামরিক বাহিনীর অস্ত্রের মতো মনে হলেও পয়েন্ট২২ (.২২) বোর জিএসজি-৫ মডেলের রাইফেল তিনি হাতে ধরে আছেন। জার্মানির তৈরি এই অস্ত্রটি প্রদর্শন করে সাধারণ মানুষকে ভয়-ভীতি প্রদর্শন করায় তার মালিকানাধীন আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স বাতিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে সেটির লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০১৬-এর অনুচ্ছেদ ২(ক) এবং অস্ত্রআইন ১৮৭৮-এর ১৮(ক) ধারা অনুযায়ী কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে ইস্যু করা তার আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স বাতিল করা হলো। গত ১৪ জুলাই চৌদ্দগ্রাম উপজেলার ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের গাড়িতে হামলার অভিযোগে জুয়েলের আগ্নেয়াস্ত্র হাতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরদিন মনিরুজ্জামান জুয়েলের স্ত্রী ফারজানা হক থানায় হাজির হয়ে ৮৬ রাউন্ড গুলিসহ অস্ত্রটি জমা দেন। এরপর গত ১৭ জুলাই জুয়েলকে একটি চেক ডিজওনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে ঢাকার বনানী থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর পরদিন (১৮ জুলাই) পুলিশ জুয়েলকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে জুয়েল কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »