সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মুখরোচক ফুচকা
প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২২, ১১:২১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মুখরোচক ফুচকা

সব বয়সীদের কাছে মুখরোচক ফুচকা-চটপটির কদর সব সময়ই বেশি। শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে কিংবা রাস্তার পাশে ফুচকার দোকান ঘিরে জটলা লেগেই থাকে। কিন্তু সেই ফুচকা কোথায়, কোন পরিবেশে তৈরি হচ্ছে? জানা নেই অনেকেরই। খামিরে মেশানো হয় পোড়া পামতেল। ভাজা হয় দীর্ঘদিনের পুরনো কুচকুচে কালো তেলে। কোথাও আবার ফুচকা বানানোর সরঞ্জাম রাখা হয় টয়লেটে, স্যাঁতস্যাঁতে পরিবেশে।

স্কুল ছুটির পর এই জটলা ফুচকা, পানিপুরি অথবা ভেলপুরি খাওয়ার জন্য। নিয়মিতই এসবের স্বাদ নেওয়ার জন্য ছুটির অপেক্ষায় থাকে শিক্ষার্থীরা।

এক শিক্ষার্থী বলেন, দেখেও না দেখার ভান করা হয়। এটা নিয়ে ভাবি না। মজা লাগছে, তাই খাচ্ছি। অনেক সময় খাওয়ার পর অসুস্থ হয়ে যায় শরীরটা। তা সত্ত্বেও ওষুধ সেবনের পরেও সেগুলো খায়। কারণ এটা ভালো লাগে।

অপর শিক্ষার্থী বলেন, খাওয়ার পরেও আমাদের পেট ব্যথা করে। ফুচকা-ভেলপুরির দোকানেই পাওয়া যায়। অন্যকিছুর দোকান স্কুলের আশপাশে নেই। শুধু স্কুলের সামনে নয়, রাজধানীর বিভিন্ন স্পটে এবং রাস্তার ধারে দেখা যায় ফুচকা-চটপটির দোকান ঘিরে ব্যস্ততা। তবে অনেকেরই এর প্রস্তুত প্রণালী সম্পর্কে ধারণা নেই। কেউ আবার অস্বাস্থ্যকর জেনেও নিয়মিত খান মুখরোচক এই খাবার।

ফুচকা খেতে আসা এক তরুণী বলেন, এটা দেখেও খাচ্ছি। তবে এটা উচিত না। কারণ এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে যায়। এটা যদি আরেকটু স্বাস্থ্যকরভাবে করে তাহলে আমাদের জন্য ভালো হয়।

আরেক ক্রেতা বলেন, অবশ্যই ভোক্তা অধিকারের উচিত সরেজমিনে এসে পর্যবেক্ষণ করা। আমরা যেহেতু খাচ্ছি, এটা যেন পরিষ্কার-পরিচ্ছন্নভাবে তৈরি করা হয়।

রাজধানীর কামরাঙ্গীচরের এই ফুচকা কারখানায় ঢুকতেই চক্ষু চড়কগাছ! বাথরুমের দরজার ঠিক পাশেই মেঝেতে খোলা রাখা হয়েছে কাঁচা ফুচকা। যেখানে হরহামেশাই বসছে মাছি। খামির বানাতে মেশানো হচ্ছে পোড়া পামতেল। পাশের দৃশ্য আরও ভয়াবহ। পরিত্যক্ত বাথরুমের কমোড ঘিরে রাখা হয়েছে ফুচকা তৈরির যত সরঞ্জাম।

স্বাস্থ্যবিদরা জানান, অস্বাস্থ্যকর এসব খাবার খেলে ডায়রিয়া, কলেরা, পেটের পীড়া ও কিডনিজনিত রোগ বাসা বাধে শরীরে। শুধু তাই না, মারণব্যাধি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও থাকে।

একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, ফুচকা, ভাজা পরটাসহ যেসব স্ট্রিটফুড আমরা খাই, সেগুলোর বেশিরভাগই দূষিত। বিভিন্ন ধরনের জীবাণু, ক্যানসারের উপাদান আছে। আমাদের খাদ্য নিরাপত্তার বিষয়গুলো প্রথম থেকেই উপেক্ষিত। আইনে শাস্তির পরিমাণ নগণ্য। এ অবস্থায় খাদ্য নিরাপত্তা আইন বাস্তবায়ন করতে হবে। এর জন্য বেশ কিছু সংস্থা প্রয়োজন, যেগুলো তৈরি করতে হবে। ভোক্তা অধিকার অধিদপ্তরের ক্ষমতা বাড়াতে হবে। শাস্তির পরিমাণ বাড়াতে হবে।

ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্যবিদদের।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »