মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


আইফোন ১৪ কিনতে আট মাসের সন্তানকে বেচে দিলেন মা–বাবা
প্রকাশ: ৩০ জুলাই, ২০২৩, ২:৩৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আইফোন ১৪ কিনতে আট মাসের সন্তানকে বেচে দিলেন মা–বাবা

আইফোন ১৪ কিনতে ভারতের পশ্চিমবঙ্গের এক দম্পতি তাঁদের আট মাস বয়সী ছেলেকে বিক্রি করে দিয়েছেন। আইফোন কিনে সেটি দিয়ে ইনস্টাগ্রামের জন্য ভিডিও তৈরি করতে চেয়েছিলেন তাঁরা। ওই শিশুর মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক বাবার খোঁজে চলছে তল্লাশি।

ওই শিশুর বাবার নাম জয়দেব ঘোষ ও ও মায়ের নাম সাথি। তাঁদের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায়। তাঁদের সাত বছর বয়সী আরেকটি মেয়ে রয়েছে। তাকেও বিক্রির চেষ্টা চালানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

বিক্রি করে দেওয়া ওই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। একই জেলায় প্রিয়াঙ্কা ঘোষ নামের এক নারীর কাছে তাকে পাওয়া গেছে। শিশুটিকে তিনিই ওই মা–বাবার কাছ থেকে কিনেছিলেন। এ ঘটনায় প্রিয়াঙ্কা ঘোষকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, জেরার মুখে ওই শিশুর মা নিজেদের অপরাধের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, তাঁর স্বামী সন্তান বিক্রির অর্থে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে চেয়েছিলেন। সেখানে গিয়ে তাঁরা ইনস্টাগ্রামের জন্য ভিডিও করতে চেয়েছিলেন।

বিষয়টি নিয়ে কথা হয়েছে ওই দম্পতির প্রতিবেশী লক্ষ্মী কুণ্ডুর সঙ্গে। তিনি বলেন, জয়দেব–সাথি দম্পতি দুই লাখ রুপিতে তাঁদের সন্তানকে বিক্রি করেছিলেন। এই অর্থ দিয়ে তাঁরা দীঘা সমুদ্রসৈকতসহ বিভিন্ন স্থানে বেড়াতে গিয়েছিলেন। এমনকি একটি মুঠোফোনও কিনেছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »