বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আওয়ামী লীগের সভায় এমপি ও মেয়র গ্রুপে সংঘর্ষ, আহত ৭
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২২, ১২:৫৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের সভায় এমপি ও মেয়র গ্রুপে সংঘর্ষ, আহত ৭

টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগের বর্ধিত সভায় সংসদ সদস্য ছোট মনির গ্রুপ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মেয়র মাসুদুল হক মাসুদ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে সাতজন হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (২৯ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলা আওয়ামী লীগ অফিসে বর্ধিত সভা চলাকালে এ ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ গিয়ে আওয়ামী লীগের অফিসের নিয়ন্ত্রণ নেয়।

জানা গেছে, আগামী ৭ নভেম্বর টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলন। শনিবার দুপুরে ভূঞাপুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য ছোট মনির গ্রুপ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক মাসুদ গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে সাতজন আহত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ বলেন, বর্ধিত সভা চলাকালে স্থানীয় সংসদ সদস্য ছোট মনিরের নেতৃত্বে তার অনুসারীরা আমাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট শুরু করে। এতে ছয়জন নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে সংসদ সদস্য ছোট মনির বলেন, নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য বাবলুর কারণে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। জেলা আওয়ালী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বিষয়টি দেখেছেন। আর যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়। এ জন্য সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম জানান, শনিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »