সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


আখ চাষে ফের আগ্রহী এখন ঠাকুরগাঁয়ের কৃষকরা : চলতি মৌসুমে আবাদ দ্বিগুণ
প্রকাশ: ২৯ জানুয়ারি, ২০২৩, ৬:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আখ চাষে ফের আগ্রহী এখন ঠাকুরগাঁয়ের কৃষকরা : চলতি মৌসুমে আবাদ দ্বিগুণ

বাসস: আখ চাষে ফের আগ্রহী হয়ে উঠেছেন জেলার কৃষকরা। নতুনভাবে আখ চাষে ফিরেছেন আখ চাষিরা। এবার প্রায় দ্বিগুণ আখ চাষ হয়েছে জেলায়। তবে এ উৎপাদন ও আখের চাষ আরো বাড়বে বলে আশা চিনিকল কর্তৃপক্ষ।
ঠাকুরগাঁও চিনিকল ও জেলা কৃষি বিভাগের দেয়া তথ্যমতে, চিনিকলে ২০১৮-১৯ মাড়াই মৌসুমে জেলার চাষিদের ৬১ হাজার ৭৬০ টন আখ মাড়াই হয়। চিনিকল বন্ধ হবে এমন গুঞ্জনে পরের মাড়াই মৌসুমে চাষ কমে মাড়াই হয়েছিল ৫৩ হাজার ৮৭৯ টন। ২০২০-২১ মাড়াই মৌসুমে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও সেতাবগঞ্জ তিন মিলের আখ মাড়াই হয় ঠাকুরগাঁও চিনি কলে। এ মৌসুমে চিনিকলে আখ মাড়াই হয় ১ লাখ ১৩ টন আখ। মাড়াই মৌসুমে জেলার ৫০ হাজার টন আখ মাড়াই হয়েছিল চিনিকলে। ২০২১-২০২২ মাড়াই মৌসুমে পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের ৫৭ হাজার ৮৩৪ টন আখ মাড়াই হয় চিনিকলে। গত বছর জেলার আখ চাষিরা উৎপাদন করেছিল ৩৬ হাজার টন আখ।
ঠাকুরগাঁও চিনিকলের মহা-ব্যবস্থাপক(কৃষি) আবু রায়হান জানান, গত বছরের চেয়ে এবার দ্বিগুণ আখ চাষ করেছেন চাষিরা। তিনি বলেন, চিনিকলের নিজস্ব জমি রয়েছে ৭২৭ হেক্টর। এছাড়াও বর্তমানে জেলার প্রায় ২ হাজার হেক্টর জমিতে আখ উৎপাদন করছে ৩ হাজার কৃষক।
সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কৃষক আকবর আলী বলেন, একবিঘা জমিতে আখ রোপণের সময় খরচ হয় ৮ হাজার টাকা। এছাড়াও চিনিকলে মাড়াইয়ের জন্য পাঠাতে খরচ হয় ৩০-৩৫ হাজার টাকা। যতœ নিয়ে আখের ফলন ভালো হলে প্রায় ১ টাকায় বিক্রি হয় আখ। আখ যতœ নিয়ে করলে লাভ হয় অনেক। কিছুদিন আগেও অন্য ফসলে ঝুঁকছিল কৃষকরা। তবে এখন এ অঞ্চলের কৃষকরা পূর্বের মতো নতুনভাবে আখ চাষে ঝুঁকছে। একই কথা জানালের সালন্দর ও দেবিপুর ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম ও হরি মোহন বর্মন। তারা আরো জানান, সুগার মিল ও কৃষি বিভাগ আখ চাষে অনেক সহায়তা করে, তবে সরকার এ খাতে ভূতুর্কি বাড়ালে আরো বেশি আখ চাষ করবে এ জেলার কৃষকরা।
ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির বলেন, কৃষকদের বোঝানোর চেষ্টা করছি আখ উৎপাদন করে তারা লাভবান হতে পারবেন। আমরা কৃষকদের সার কীটনাশকের যোগান দিয়ে সহযোগিতা করছি। আগের চেয়ে অনেক বেশি কৃষকরা আখ চাষে ঝুঁকছেন। তাদের উৎসাহিত করতে আমরাও নানা ধরণের পদক্ষেপ নিয়েছি। আশা করছি আগামীতে আখের চাষ আরো বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »