বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আগামী বছরের শেষে বা ২০২৪ সালের শুরুতে জাতীয় নির্বাচন: সিইসি
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২২, ১:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আগামী বছরের শেষে বা ২০২৪ সালের শুরুতে জাতীয় নির্বাচন: সিইসি

প্রতিবেদক

২০২৩ সালের শেষদিকে অথবা ২০২৪ সালের শুরুতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন। এরপর জাতীয় সংসদের দুটি উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী বছরের শেষ প্রান্তিকে অথবা ২০২৪ সালের শুরুতেই দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবিধান ও বিভিন্ন আইন অনুযায়ী নির্বাচনকে একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচন একটি চলমান প্রক্রিয়া। সংবিধান ও বিভিন্ন আইন অনুযায়ী বছর ধরেই তা চলে। সাধারণত, পাঁচ বছর পর পর নির্বাচন হয়। তবে স্থানীয় সরকার বিষয়ক বিভিন্ন নির্বাচন বছর ধরে কোনো না কোনো কারণে চলমান থাকে।

জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আপনারা রাষ্ট্রের মূল প্রশাসনিক ইউনিট এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। পদাধিকারবলে জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে সরকার এবং স্থানীয় সরকার গঠনের গুরুত্ব নিশ্চয়ই অনুধাবন করেন।

এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শুরু হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়াম এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ইসির সঙ্গে চলমান এই বৈঠকে ডিসি-এসপি ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক উপস্থিত আছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »