শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আগৈলঝাড়ায় আগাম বোরো চাষে ব্যস্ত কৃষকেরা 
প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২২, ২:১৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আগৈলঝাড়ায় আগাম বোরো চাষে ব্যস্ত কৃষকেরা 

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

বরিশাল জেলার অন্যতম শস্য উৎপাদনকারী উপজেলা হিসেবে পরিচিত আগৈলঝাড়া উপজেলায় আগাম ইরি-বোরো চাষে নেমেছে চাষিরা। চলতি বোরো মৌসুমের শুরুতেই শীত উপেক্ষা করে বীজতলা থেকে বীজ আহরণ করে উপজেলার বিভিন্ন এলাকায় বোরো ধানের চারা (বীজ) লাগাতে এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বর্তমান আবহাওয়ার মতো চাষের সময়ে আবহাওয়া অব্যাহত অনুকূল থাকলে এবছরও বাম্পার ফলনের আশা করছে কৃষি সম্প্রসারণ বিভাগ। 

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সুভাষ চন্দ্র মণ্ডল জানান, সরকারী প্রণোদনার অংশ হিসেবে বোরো মৌসুম শুরুর আগেই চলতি রবি মৌসুমে ১৬৫০জন চাষিকে সরিষা, ভুট্টা, মুগ, মসুর, খেসারিসহ বিভিন্ন শস্যের বীজ ও সার দেওয়া হয়েছে। এছাড়াও সরকারের পুনর্বাসন বীজ সহায়তা ও প্রণোদনার আওতায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫হাজার ৩শ জন কৃষক পরিবারকে ২কেজি করে হাইব্রিড ধান বীজ ও ৫শ জনকে উফসী বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায় জানান, চলতি বোরো মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৯ হাজার ৪শ ১০হেক্টর জমি ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে আগাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩শ হেক্টর জমি। চাষকৃত জমিতে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৬শ ৯০মেট্টিক টন চাল। ইতোমধ্যেই বিভিন্ন এলাকায় আগাম চাষ শুরু করেছেন কৃষকেরা। 

কৃষি অফিসার আরও জানান, উপজেলায় মোট আবাদি জমির মধ্যে ৯ হাজার ১শ ৬০ হেক্টর জমিতে হাইব্রিড ধান ও ২শ ৫০হেক্টর জমিতে উচ্চ ফলনশীল (উফসী) বোরো ধান আবাদ করা হবে। 

আবহাওয়া বৈরি না হলে এবং কীটপতঙ্গর আক্রমণ কম হলে এবছরও ফসলের বাম্পার ফলনের সম্ভাবনা আছে বলে জানান কৃষি অফিসার দোলন চন্দ্র রায়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »