শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আগৈলঝাড়ায় ইউএনও কার্যালয়ের সহকারীর বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ
প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২৩, ১১:২৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আগৈলঝাড়ায়  ইউএনও কার্যালয়ের সহকারীর বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ

বরিশালের আগৈলঝাড়ায় গ্রামপুলিশ (মহল্লাদার) সদস্যদের বেতনের টাকা থেকে উৎকোচ আদায়ের অভিযোগ পাওয়া গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সনদ সহকারী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় গ্রামপুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক গ্রামপুলিশ সদস্য জানান, ২০২২ সালের ১৩ অক্টোবর উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৬ জন গ্রামপুলিশ নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর প্রথম দুই মাস ১০ দিনের বেতনের সাত হাজার ৫৪৮ টাকা বরাদ্দ পান তারা। বুধবার (৪ জানুয়ারি) বেতনের টাকা উত্তোলন করতে গেলে ইউএনও কার্যালয়ের সহকারী সিদ্দিকুর রহমান প্রত্যকের কাছ থেকে দেড় হাজার করে ২৪ হাজার টাকা উৎকোচ নেন। বিভিন্ন কাজের জন্য লোকজন গেলে তাদের কাছ থেকে টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

উৎকোচ নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্ত সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘গ্রামপুলিশ সদস্যদের প্রথম বেতন থেকে মন্ত্রণালয় ও ডিসি অফিসে মিষ্টি খাওয়ার জন্য ওই টাকা কেটে রাখা হয়েছে। পরে ইউএনও স্যারের নির্দেশে তাদের টাকা ফিরিয়ে দিয়েছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন বলেন, ঘটনাটি শোনার পরপরই গ্রামপুলিশ সদস্যদের প্রাপ্য টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তাদের কাছ থেকে টাকা কেটে মিষ্টি খাওয়ার প্রশ্নেই ওঠে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »