সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


আগৈলঝাড়ায় করোনা সন্দেহে রাস্তায় ফেলে যাওয়া অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করেছে থানা পুলিশ
প্রকাশ: ২২ জুন, ২০২০, ৬:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আগৈলঝাড়ায় করোনা সন্দেহে রাস্তায় ফেলে যাওয়া অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করেছে থানা পুলিশ

শামীম মীরঃ

বৈশ্বিক মহামারি করোনা কারণে মানবতা আজ ভূলুন্ঠিত! করোনা সন্দেহে অসুস্থ আপন বৃদ্ধা পিসিকে (ফুফু) মহাসড়কের পাশে ফেলে রেখে সটকে পরেছে ভাইর ছেলে। উৎসুক জনতা সড়কের পাশে পড়ে থাকা বৃদ্ধাকে দেখতে ভীর জমালেও মনবতা বিবেক জাগ্রত না হওয়ায় চার ঘন্টা পর সংবাদকমীদের তৎপরতায় পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে ওই বৃদ্ধাকে। বর্তমানে অসহায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে থানা পুলিশ।হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে বরিশালের আগৈলঝাড়া-ঢাকা-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের ফুল্লশ্রী বাইপাস বাস স্ট্যাান্ডে।মহাসড়কের পাশে পড়ে থাকা ৭০ বছরের অসুস্থ বৃদ্ধা দীপু বালা জানান, তার স্বামী ও বাবার বাড়ি আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে। স্বামী অশ্বিনী বালা ৪ বছর আগে মারা যান। দাম্পত্য জীবনে তাদের কোন সন্তান নেই। মানুষের বাসায় ঝি’য়ের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি। বর্তমানে তিনি বরিশাল কাঠপট্টি রোডের ধীরেণ সিকদারের বাসায় কাজ করতেন। ওই বাসায় কর্মরত অবস্থায় ৪ থেকে ৫দিন আগে শরীরে দুর্বলতা ও বার্ধক্য জনিত কারণে হঠাৎ অসুস্থ হন তিনি। তার মালিক ধীরেণ সিকদার স্থানীয়ভাকে ডাক্তার দেখিয়ে অষুধ কিনে দেন। খবর দেয়া হয় তার গ্রামের বাড়িতে। আস্কর গ্রামের বাড়ি থেকে তার ভাই মনোরঞ্জন সাহার ছেলে মিথুন সাহা বরিশাল থেকে সোমবার বৃদ্ধা পিসিকে বাড়ি আনতে গিয়ে গন্তব্য পয়সারহাট বাস স্ট্যান্ডে না নেমে পথিমধ্যে আগৈলঝাড়া বাইপাস সড়কের বাসষ্ট্যান্ডে নামেন তারা। বয়সের ভারে নূব্দ হওয়া ও দুর্বলতার কারণে চলাফের করতে না পারা পিসি দীপু বালাকে সাড়ে বারোটার দিকে সড়কের পাশে রেখে সটকে পরেন ভাইপো মিথুন। নড়া চড়া করতে না পেরে অসহায় অসুস্থ বৃদ্ধা সড়কের উপরই শুয়ে পড়েন বাধ্য হয়ে। সাড়ে বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত সময় গড়িয়ে গেলেও আর দেখা মেলেনি ভাইপো মিথুনের। বৃষ্টি আসন্ন দেখে স্থানীয় সাংবাদিকেরা বৃদ্ধা দীপু বালাকে সড়কের একটি হোটেলের বারান্দায় নিয়ে বসান।এক পর্যায়ে স্থানীয় সংবাদ কর্মীরা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও থানাকে অবহিত করলে উপজেলা প্রশাসনের কোন লোক এগিয়ে না আসলেও ওসির নির্দেশে পুলিশের এসআই শাহজাহান তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করান। খবর পেয়ে বৃস্টি উপেক্ষা করে হাসপাতালে ছুটে যান থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন। হাসপাতালে অসুস্থ বৃদ্ধার সকল প্রকার চিকিৎসা, খাদ্য সহায়তাসহ আনুসাঙ্গিক সুবিধা প্রদানের কথা জানান ওসি মো. আফজাল হোসেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বৃদ্ধার করোনা উপসর্গ নেই বলে মনে হলেও চিকিৎসাধীন অবস্থায় প্রয়োজনে তার করোনা পরীক্ষা করানো হবে। ওসি মো. আফজাল হোসেন বলেন, করোনা মোকা বেলায় মানুষের বিবেক জাগ্রহ হওয়া দরকার। মানবিকতা বিবর্জিত হলে মাহামারী সংকট আরও ঘনিভুত হবে। বৃদ্ধার ভাইপোর অবহেলার বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »