মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


আগৈলঝাড়ায় বাল্য বিয়ের অপরাদে ৩ জনের কারাদণ্ড
প্রকাশ: ৪ জুলাই, ২০২০, ৭:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আগৈলঝাড়ায় বাল্য বিয়ের অপরাদে ৩ জনের কারাদণ্ড

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় রত্নপুর ইউনিয়নের ঐচারমাঠ গ্রামের শুক্রবার রাতে এক স্কুলছাত্রীর বিয়ে হচ্ছিল। আগৈলঝাড়া থানা পুলিশ সংবাদ পেয়ে বরসহ তিন জনকে আটক করে থানায় নিয়ে আসে। ওই রাতে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতে বরসহ তিন জনকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। তাদেরকে শনিবার সকালে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।স্থানীয়রা ও এসআই সুশান্ত কুমার সাংবাদিকদের জানান, উপজেলার রত্নপুর ইউনিয়নের ঐচারমাঠ গ্রামের মৃত মৃত্যুঞ্জয় মল্লিকের ছেলে মৃদুল মল্লিক (২৫) এর সাথে শুক্রবার রাতে কালকিনি উপজেলার চরবাহাদুরপুর গ্রামের জগদীশ মন্ডলের মেয়ে ও সিটিখান গার্লস স্কুলের নবম শ্রেণির ছাত্রী কেয়া মন্ডলের বিয়ের প্রস্তুতি চলছিল ছেলের বাড়িতে। স্থানীয়দের সংবাদে থানা পুলিশের এসআই সুশান্ত কুমার বর মৃদুল মল্লিক, তাঁর মা স্বরষতী মল্লিক ও স্থানীয় মধুসুদন মল্লিকের ছেলে সুব্রত মল্লিককে বাল্যবিয়ে আসর থেকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতদের ওই রাতেই আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বাল্য বিয়ের অপরাধে বরসহ তিন জনকে ৬ মাস করে কারাদণ্ডাদেশ দেন। তাদেরকে শনিবার সকালে বরিশাল কারাগারে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম বলেন, বাল্য বিয়ে করার অপরাধে বর মৃদুল মল্লিকসহ তিনজনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »