মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


আগৈলঝাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
প্রকাশ: ১৭ জুলাই, ২০২৩, ১:৪৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আগৈলঝাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্তের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার প্রতিটি স্কুলের শিক্ষকরা শিক্ষা কর্মকর্তার কাছে জিম্মি হয়ে পড়েছে। নাম না প্রকাশের শর্তে একাধিক শিক্ষকরা জানান, বিভিন্ন কৌশল অবলম্বন করে আমাদের জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করা হয়। শেখর রঞ্জন ভক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হওয়ায় আমরা কিছুই বলতে পারি না। প্রতি বছর লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত। একাধিক শিক্ষকরা জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা পর্যায়ে খেলাধুলার জন্য সরকারী বরাদ্দ থাকার পরেও উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে দুইশ টাকা আদায় করা হয়েছে। যে কোন বিদ্যালয়ের গাছ বিক্রির জন্য তাকে ৪ থেকে ৫ হাজার টাকা দিতে হয়। চলতি বছরে আইবাস প্লাস প্লাস বিল উঠানোর জন্য প্রত্যেক শিক্ষকের কাছ থেকে ১ হাজার করে টাকা আদায় করা হয়েছে। বিদ্যালয়ে রাতে নৈশপ্রহরী কাম দপ্তরী থাকার কথা থাকলেও তারা না থাকায় তাকে প্রতি মাসে ৫০০ টাকা করে দিতে হচ্ছে। শিক্ষকরা সময় মত বিদ্যালয়ে না আসলে ভিডিও কলের মাধ্যমে তাদের কারন দর্শানোর নোটিশ দিয়ে টাকা আদায় করা হয়। স্কুল ড্রেস, ক্ষুদে স্কুল ড্রেস,বঙ্গমাতা খেলার জার্সি তৈরি করার জন্য ঠিকাদারের কাছ থেকে আগেই টাকা আদায় করা হয়। শেখ রাসেল কর্নানের বই বাবদ প্রতিটি বিদ্যালয় থেকে ১ হাজার টাকা নেওয়া হয়। এছাড়াও ১৩তম গ্রেডের বকেয়া বাবদ ২ হাজার টাকা। স্লিপ বাবদ প্রতিটি বিদ্যালয় থেকে ১ হাজার টাকা আদায় করা হয়। রুটিন মেরামত বাবদ ১ হাজার টাকা করে নেওয়া হয়। মাতৃত্বকালীন ছুটি বাবদ ২ হাজার টাকা আদায় করা হয়। ডিপি ইডি ট্রেনিং বাবদ ২ হাজার টাকা নেওয়া হয়েছে এবং ট্রেনিং শেষে যোগদানের জন্য পাঁচশ টাকা আদায় করা হচ্ছে। যে সকল বিদ্যালয় ক্ষুদ্র মেরামত করা হয়, সেই সকল বিদ্যালয় থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়েছে। যে কোন অনুষ্ঠানে ব্যানার বানানোর জন্য শিক্ষা কর্মকর্তা স্থান নির্ধারন করে দিয়েছেন। সেখান থেকেও প্রতি ব্যানার বাবদ দুইশ টাকা আদায় করছেন শিক্ষা কর্মকর্তা। জিপিএ ফান্ডের টাকার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর আনতে গেলে ১ হাজার পাঁচশ টাকা নেওয়া হচ্ছে। উপজেলার ৯৭ টি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিনির্বাপক যন্ত্র কেনার জন্য প্রতিটি বিদ্যালয় থেকে আড়াই হাজার টাকা নিয়েছেন তিনি। উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত নি¤œমানের অগ্নিনির্বাপক যন্ত্র ১হাজার ৭শ টাকায় ক্রয় করে বাকী ৮শ টাকা আত্মসাৎ করেন।
তার এই উৎকোচ গ্রহণের কাজে সহযোগীতা করে কিছু অসাধু শিক্ষকরা। শিক্ষকরা তার অনিয়মের ব্যাপারে মুখ খুলতে রাজি হলেও শিক্ষা কর্মকর্তার সামনে বসে কেউ মুখ খুলতে রাজি হয়নি। কারন তার অধীনে শিক্ষকরা চাকরি করার কারনে।

এব্যাপারে অভিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন। আমি কোন শিক্ষকদের কাছ থেকে টাকা আদায় করিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে ইমামা বানিন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এঘটনায় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, আগৈলঝাড়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্তের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কেউ যদি লিখিত অভিযোগ দায়ের করে আমরা তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »