রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


আড়াই মাসে কুরআন মুখস্থ করল চার শিশুকন্যা!
প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২২, ১২:০১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আড়াই মাসে কুরআন মুখস্থ করল চার শিশুকন্যা!

 কুমিল্লা ব্যুরো  

কুমিল্লায় মাত্র ৭৮ দিনে পবিত্র কুরআন মুখস্থ করে আলোড়ন সৃষ্টি করেছে চার কন্যাশিশু। কুমিল্লার দেবিদ্বার জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার ওই চার শিক্ষার্থী এ চমক সৃষ্টি করে। 

ওই মাদ্রাসার শিক্ষক (হাফেজা) মাকসুদা আক্তারের তত্ত্বাবধানে তারা কুরআন শরিফ শিক্ষা শেষ করে।

কৃতী হাফেজারা হলেন- ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের ইদন মিয়ার মেয়ে ইসরাত জাহান স্বর্ণা (৯), দেবিদ্বার উপজেলার হেতিমপুর গ্রামের লিটন মিয়ার মেয়ে ইফরাত আক্তার (৯), ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে সাদিয়া আক্তার (১১) এবং দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকার আবু তাহেরের মেয়ে হালিমা আক্তার (১২)।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ছাত্রীগুলো শিক্ষা শুরুর স্বল্প সময়ের মধ্যে পুরো কুরআন শরিফ মুখস্থ করে রেকর্ড গড়েছে। বুধবার তাদের কুরআন শরিফ মুখস্থ শেষ হয়। এর আগে গত ২ অক্টোবর তারা কুরআন শরিফ শেখা শুরু করে।

শুক্রবার দেবিদ্বার জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি আবু বকর আল মাদানী জানান, দেড় বছর আগে এই চার শিক্ষার্থী দেবিদ্বার জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসায় ভর্তি হয়। কুরআন শরিফ শিক্ষা শুরুর মাত্র ৭৮ দিনে পুরো কুরআন শরিফ শেখা শেষ করে কুরআনে হাফেজা হয়। 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »