বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


‘আধ্যাত্মিক চিকিৎসক’ আটক
প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২২, ১২:০২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘আধ্যাত্মিক চিকিৎসক’ আটক

 হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে চিকিৎসক বনে যাওয়া এক ভুয়া আধ্যাত্মিক চিকিৎসককে আটক করে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। আটককৃত ওই ভুয়া চিকিৎসকের নাম আবদুল হালিম (৪০)।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মিস্ত্রিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ওই ভুয়া চিকিৎসককে আটক করা হয়। ভুয়া চিকিৎসক আবদুল হালিম ওই এলাকার মৃত মকবুল আহমদের পুত্র।

উক্ত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম। অভিযানে ইউএনওকে সহযোগিতা করেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ইহাব।

এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী ইউএনও মো. শাহিদুল আলম বলেন, এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভুয়া চিকিৎসক আবদুল হালিমকে আটক করা হয়। আটকের পর ঘটনার সত্যতা পাওয়ায় ডিগ্রিবিহীন, বিনা প্রশিক্ষণ ও বিনা অনুমতিতে শল্য চিকিৎসা করার অপরাধে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তার চেম্বারটি বন্ধ করে ওই ওয়ার্ডের ইউপি সদস্য আফসারকে মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়।

ইউএনও বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ভুয়া চিকিৎসক স্বীকার করেন- প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করে পরে আধ্যাত্মিকভাবে এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জেনে নাকের পলিপ ও আঁচিল খুব অল্প সময়ের মধ্যেই সারিয়ে তুলতে পারেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »