আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক
প্রকাশ: ২৭ জুন, ২০২০, ২:০১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

আমতলী প্রতিবেদকঃ
বরগুনার আমতলীতে চলমান মাদক বিরোধী অভিযানে আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে ২ শত ৫০ গ্রাম গাঁজা ও ৫টি ইয়াবাসহ ৩ চিহ্নিত মাদক কারবারী মোঃ ইউছুফ (৩২), মো. স্বপন মিয়া (২২) এবং মো. সিপন মিয়া (৩৪) কে আটক করেছে। শুক্রবার আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে। আমতলী থানা সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ওসি মোঃ শাহ আলমের নির্দেশনায় এসআই সোহলে রানা ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার গুলিশাখালী ইউপির গোছখালী গ্রামের চিহ্নিত মাদক কারবারী মোঃ ইউছুফ (৩২) এবং মো. স্বপন মিয়া (২২)কে আটক করে। এসময় তল্লীশী করে ২ শত ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। প্রাাথমিক জিজ্ঞাষাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক কারবীর সাথে জড়িত বলে স্বীকার করেছে। অপর দিকে শুক্রবার রাতে আমতলী ফায়ার সার্ভিস ষ্টেশন সম্মুখ থেকে পৌরসভার ১ নং ওয়ার্ডের মো. সিপন মিয়া (৩৪)কে ৫ পিস ইয়াবা বড়িসহ গ্রেফতার করেন আমতলী থানার এসআই আবুল বাশার। গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »