আমতলীর খাল দখল দুষনে
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমতলীর খাল দখল  দুষনে

স্টাফ রিপোর্টার ।।

আমতলীর চাওড়া খাল দখলের হিরিক পড়েছে। দখলের ফলে দুষনে এখন খালটির ত্রাহি অবস্থা। স্থানীয় প্রভাবশালীরা তালুকদার হাট এলাকায় চাওড়া খাল অবৈধ ভাবে দখল করে দুই পাড়ে আধাপাকা ভবন নির্মাণ করে সরকারী খাল দখল করেছে। খাল দখল করে দুই পাড়ে আধা পাঁকা ঘর নির্মাণ করায় ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে খালের গতি পথ। পাশাপাশি আবাশিক ভবন থেকে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা এবং মল মূত্র ত্যাগ করায় দূষিত হচ্ছে খালের পানি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে ১৯৯০ সালে চাওড়া খালের তালুকদার হাট এলাকায় সেতু নির্মাণের পর ঐ এলাকায় ব্যবসায়িক কেন্দ্র গড়ে ওঠায় খালের দুই পাড় দখলের হিরিক পড়ে যায়। আধা কিলিমিটার এলাকা জুরে খালের পূর্বপাড় সিদ্দিক মৃধা, মতি মেম্বার, আলতাফ খান, কবির মৃধা, আহসান মৃধা বশার ডিলার, লিটন মাস্টার,, লোকমান ডাক্তার এবং খালের পশ্চিমপাড় স্থানীয় জাকির মৃধা, হারুন মৃধা, দেলোয়ার মৃধা, অনিল মিস্ত্রী, সেন্টু ব্যাপরী আশ্রাফ আলী মল্লিক, হাসান মৃধা, জালাল মৃধা, আবুল গাজী, মোতাহার মাষ্টার, সোহেল প্যাদা, খলিল খা, মতিন খা, শাহীন হাওলাদার, শানু হাওলাদার, নিজাম উদ্দিন চৌকিদার, মো. সেলিম সহ দুই শতাধিক প্রভাবশালীরা রাতারাতি খাল দখল করে নেয়। দখল কৃত এসকল জায়গায় গড়ে তোলা হয় আধা পাকা আবাশিক ভবন এবং ব্যবসায়ীক প্রতিষ্ঠান। খাল দখল করে তোলা এসকল ঘর ভাড়া দিয়ে প্রভাবমালীরা প্রতি মাসে মোট অংকের টাকা আয় করছেন তাঁরা। ভবন তোলার জন্য অনেকেই খালের মধ্যে মাটি এবং ইটের টুকরো ফেলে খালের অর্ধেকটাই ভরাট করেছেন। খালের দুই পাড় থেকে মাটি এবং ইট দিয়ে ভরাট করায় প্রবহমান খালের গতি পথ প্রায় বন্ধের উপক্রম হয়েছে। প্রবাহমান স্রোত বাঁধা গ্রস্ত হওয়ায় পলি পড়ে অনেকটাই এখন ভরাট হয়ে গেছে এতে নৌচলাচল বাঁধাগ্রস্ত হচ্ছে। অদূর ভবিষ্যতে এ খালে নৌ চলাচল সম্পর্ন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। খাল দখল করে ঘড়বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করায় এসকল দোকান এবং আবাসিক ভবন তেকে প্রতি নিয়ত খালে ময়লা আবর্জনা এবং খোলা পায়খানার মাধ্যমে খালে মলমূত্র ত্যাগ করায় পানি দূষন বাড়ছে। পানি দূষনের ফলে গ্রামের লোকজন এখন এ খালের পানি কোন কাজে ব্যবহার করতে পারছেন না। অনেকেই এখন দূর দুরান্ত থেকে পানি এনে ব্যবহার করছেন। স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন জানান, যে ভাবে খাল দখল শুরু হয়েছে তাতে দু’এক বছরের মধ্যে এ খালের অস্তিত্ব থাকবে না। ফলে নৌ চলাচলে বিপর্যয় নেমে আসবে। প্রশাসন এব্যাপারে কোনো ভূমিকা রাখছে না। সরেজমিন ঘুরে দেখা গেছে, দুই পারে দুই শতাধিক আধাপাকা ঘড় তোলায় খাল সংকুচিত হয়ে আসছে। এবং অনেক ঘড়ের সাথে রিং স্লাব বসিয়ে পায়খানা বসানোর ফলে এখন অহরহ খালের পানি দুষিত হচ্ছে। ফলে খালের পানি এখন আর কেই ব্যবহার করতে পারছে না। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, এভাবে খাল দখল করায় অদুর ভবিষ্যতে খালটি আর থাকবে না এবং নৌ চলাচলও ব্যাহত হবে। তাঁরা আরো জানান, খাল দখল কারীরা অনেক প্রভাবশালী। তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ মুখ খুলতে চায় না। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) সাদিক তানভীর বলেন, খাল দখল করা সম্পূর্ন অবৈধ। যারা অবৈধ ভাবে খাল দখল করে ব্যবসা প্রতিষ্ঠান এবং আধা পাকা ঘড় বাড়ি নির্মাণ করেছেন তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং দখলদারদের হাত থেকে খাল উদ্ধার করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »